News Flash

  • Home
  • Uncategorized
  • বড় পর্দায় এবার হিন্দিতে ফেলুদা
Image

বড় পর্দায় এবার হিন্দিতে ফেলুদা

মুম্বই, ১০ সেপ্টেম্বর (হি.স.) : ব্যোমকেশের পর এবার হিন্দিতে আসতে পারেন ফেলুদা | শোনা যাচ্ছে, সত্যজিত রায়ের camera-reel-clipart-1ফেলুদাকে নিয়ে হিন্দিতে ছবি তৈরি করার কথা ভাবছেন পরিচালক সুজিত সরকার| একটি ট্যাবলয়েডকে দেওয়া সাক্ষাত্কারে সুজিত বলেছেন, শুধু ফেলুদা নয়, পারলে সোনার কেল্লাও বানাবেন হিন্দিতে|
সুজিত জানিয়েছেন, অনেক দিন ধরেই ফেলুদার উপরে কাজ করার ইচ্ছা তাঁর | কারণ? তাঁর মতে, হিন্দি ছবির বাজারে হিট করতে যা যা রসদ দরকার, তার সবই আছে ফেলুদার মধ্যে| জাতীয়স্তরে ভালো চলতে পারে ফেলুদা| বাঙালি তো নিয়েইছে ফেলুদাকে| অন্যরাও নেবে| কথা প্রসঙ্গে সুজিত আরও জানান, এদিকে সোনার কেল্লরা কপিরাইট কেনা নিয়ে কথাবার্তা চলছে| যদি সেটা পাওয়া যায়, তাহলে হয়তো ওটা নিয়েও সিরিয়াসলি ভাবনাচিন্তা শুরু করবেন| সত্যজিত রায়ের উচ্ছসিত প্রশংসা করতে করতে বললেন, এদেশে আন্তর্জাতিক মানের চলচ্চিত্রকার ওই একজনই ছিলেন|-

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top