News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীরের সার্বিক উন্নয়নে সচেষ্ট কেন্দ্র, শীঘ্রই স্বাভাবিক হবে পরিস্থিতি : রাজনাথ সিং

কাশ্মীরের সার্বিক উন্নয়নে সচেষ্ট কেন্দ্র, শীঘ্রই স্বাভাবিক হবে পরিস্থিতি : রাজনাথ সিং

পানাজি, ৯ সেপ্টেম্বর (হি.স.): কাশ্মীরের সার্বিক পরিস্থিতির উন্নয়নে সরকার যথাসম্ভব চেষ্টা করছে কেন্দ্র সরকার | কাশ্মীর rajnath singশীঘ্রই স্বাভাবিক হয়ে উঠবে| শুক্রবার গোয়ার একটি অনুষ্ঠানে একথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| তিনি বলেন, শুধু হিংসা দমন করাই নয়, রাজ্যে কর্মসংস্থান ও সার্বিক উন্নয়নের লক্ষ্য নিয়েও এগোচ্ছে সরকার| সেই সঙ্গে তিনি এও বলেন, সবদলকে পাশে নিয়েই কাশ্মীরে শান্তি ফেরানো হবে |
এদিন কাশ্মীর ইসু্য নিয়ে বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সর্বদলীয় প্রতিনিধিদল যে সুপারিশ করেছে, সেই নিয়ে ভাবনাচিন্তা করছে সরকার| তিনি বলেন, সর্বদল প্রতিনিধিদল সেখানে গিয়ে কেন্দ্রের প্রয়াস দেখে এসেছে| ফলে, কোনও সিদ্ধান্ত নেওয়ার সময় সরকার সব দলকে পাশে নেবে| স্থানীয় মানুষের সঙ্গে আলোচনা হয়েছে| সর্বদল সফরের পর দৃষ্টিভঙ্গিরও পার্থক্য হয়েছে| তিনি বলেন, ভবিষ্যতেও আমরা সব দলকে সঙ্গে নিয়েই চলতে চাই|
রাজনাথ বলেন, শুধু হিংসা দমন করাই নয়, রাজ্যে কর্মসংস্থান ও সার্বিক উন্নয়নের লক্ষ্য নিয়েও এগোচ্ছে সরকার| তিনি আশা প্রকাশ করেন, কাশ্মীর শীঘ্রই স্বাভাবিক হয়ে উঠবে| কর্মসংস্থানের প্রসঙ্গে রাজনাথ বলেন, ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীরে ১০ হাজার স্পেশাল পুলিশ অফিসার নিয়োগ করার নির্দেশ দিয়েছে কেন্দ্র| পাশাপাশি, রাজ্যে উন্নয়নমূলক কাজও এগিয়ে চলছে|
প্রসঙ্গত, হিজৱুল মুজাহিদিন জঙ্গি ৱুরহান ওয়ানির মৃতু্যর পর অশান্ত হয়ে ওঠে উপত্যকা| বিচ্ছিন্নতাবাদীদের ডাকা বনধে কার‌্যত অচল হয়ে পড়েছে কাশ্মীর| টানা ৬৩ দিন ধরে সেখানে অশান্তি চলছে| এখও পর‌্যন্ত বিভিন্ন হিংসায় ৭৩ জনের মৃতু্য হয়েছে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top