News Flash

  • Home
  • Uncategorized
  • শিশুর শ্লীলতহানি থানার সামনে ধর্না
Image

শিশুর শ্লীলতহানি থানার সামনে ধর্না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্ঢেম্বর৷৷ স্বর্ণযুগের ত্রিপুরা রাজ্যে নারী ও শিশু নির্যাতন এক নিত্যদিনের ঘটনা হয়ে RAPE VICTIMদাঁড়িয়েছে তাহা আক্ষরিক অর্থেই রাজ্যে ক্রমবর্ধমান৷ রাজ্যের বামফ্রন্ট সরকার রাজ্যবাসীকে সুশাসন দেওয়ার নামে যে সম্পূর্ণ ব্যর্থ তা প্রমাণ হয় রাজ্যের প্রভাতী দৈনিকের কাগজ খুললেই৷ যে রাজ্যের নারী ও শিশুরা নিরাপদ নয়, সেই রাজ্যের সাধারণ মানুষ কোন স্বর্ণযুগের রাজ্যে বাস করে তাহা সহজে অনুমেয়৷
গত ৬ ই সেপ্ঢেম্বর আমতলি থানার পাথরছোড়া দুরত্বে এক ১০ বছরের শিশুকন্যা যেভাবে দিনের বেলা শাসকলীয় সমর্থক দাবীদার ওএনজিসি-তে কর্মরত এক পাষন্ড প্রমোদ চন্দ্র নম, কর্তৃক শ্লীলতাহানীর শিকার হয়েছে এবং ঘটনার পরেই এই দুর্বত্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার পরও আজ পর্যন্ত আমতলি থানার পুলিশ দুর্বত্তকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কোন সদর্থক উদ্যোগ গ্রহন না করায় আজ ভারতীয় জনতা পার্টির প্রদেশ মহিলা কমিটির উদ্যোগে এফআইআর-এ চিহ্ণিত অপরাধীকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবীতে আমতলি থানার সামনে আগরতলা-সাব্রুম জাতীয় সড়কের উপর এক বিক্ষোভ ও ধর্ণা কর্মসূচী প্রদর্শন করে৷ এই সময় মহিলা মোর্চার পক্ষে মোর্চার সভানেত্রী দীপা ভট্টাচার্য্য, সহ-সভানেত্রী সাধনা চৌধুরী, সদর জেলা সভানেত্রী দীপু রায় চৌধুরী, সহ-সভানেত্রী শিল্পী বর্ধন ও পিংকি ঘোষ এবং সিপাহীজলার সভানেত্রী শ্রীমতি রুকিয়া বেগম স্থানীয় এসডিপিও এবং ভারপ্রাপ্ত কার্যকারকের সঙ্গে এক সাক্ষাতকারে মিলিত হন৷ সাক্ষাতকারের সময় এসডিপিও সুদীপ কুমার পাল প্রতিনিধি দলকে পুলিশের ব্যর্থতার কথা স্বীকার করে আগামী ২৪ ঘন্টার মধ্যে দুষৃকতকারীকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে বলিয়া প্রতিশ্রুতি দিলে বিক্ষোভ ও ধর্ণা কর্মসূচী প্রত্যাহার করা হয়৷
উল্লেখ্য যে রাজ্যে প্রতিদিন নারী ও শিশু নির্যাতনের ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পেলেও সিপিআই(এম) আশ্রিত রাজ্য মহিলা কমিশন ও বামফ্রন্টের নারী নেত্রীরা এই ব্যাপারে সন্দেহজনকভাবে নীরব ভূমিকা পালন করে থাকেন এবং মাঠে ঘাটে দলীয় সভায় এই রাজ্যে নারী ও শিশু নির্যাতনের কোন ঘটনায়ই ঘটেনা বলে দাবী করতে লজ্জাবোধ করে না৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top