News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান সন্ত্রাসে নিহত এক, গুরুতর জখম তিন জন
Image

পৃথক স্থানে যান সন্ত্রাসে নিহত এক, গুরুতর জখম তিন জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/কৈলাসহর/চড়িলাম, ৮ সেপ্ঢেম্বর৷৷ দ্রুতগামী গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির৷ ACCIDENTদূর্ঘটনাটি ঘটে বুধবার রাতে বাইখোড়ায়৷ মৃত ব্যক্তির নাম রবীন্দ্র মিত্র৷ তিনি মিস্টির দোকানের কর্মচারী৷ বয়স আনুমানিক ৫৬ বছর৷ বুধবার রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে রবীন্দ্র মিত্রকে পেছন দিক থেকে এসে দাক্কা দেয় একটি ম্যাক্স গাড়ি৷ এতে তিনি গুরুতর আহত হন৷ রাতেই তাঁকে বিলোনীয়া মহকুমা হাসপাতাল থেকে জি বি হাসপাতালে রেফার করা হয়৷ বৃহস্পতিবার ভোরে তাঁর মৃত্যু হয়৷ এদিকে, পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়েছে৷ তিনটি ম্যাক্স গাড়িকে সন্দেহজনক ভাবে আটক করেছে৷ তদন্ত চালাচ্ছে পুলিশ৷
এদিকে, বৃহস্পতিবার বিকালে কৈলাসহরের আরকেআই এর ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র আবু সুফিয়ান সুকল থেকে বাড়ি ফিরছিল৷ একটি অটো পেছন দিক থেকে তাকে ধাক্কা দেয়৷ তাতে সে গুরুতর আহত হয়৷ পুলিশ ও সুকলের ছাত্রছাত্রীরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়৷ তার মাথায় ও পায়ে গুরুতর আঘাত লেগেছে৷ পুলিশ একটি মামলা নিয়েছে৷ অটোটি আটক করা হয়েছে৷
আগরতলা-সাব্রুম জাতীয় সড়কের ছেছরি মাইল এলাকায় বৃহস্পতিবার দুপুর নাগাদ একটি মারুতি অল্টো নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়লে চালক ও তার স্ত্রী গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহতরা হলেন কৃষ্ণগোপাল ঘোষ তার স্ত্রী নিবেদিতা ঘোষ৷ দুজনকেই জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ জানা যায়, উদয়পুর থেকে নিজের মারুতি গাড়ি করেই আগরতলার উদ্দেশ্যে আসছিলেন তারা৷ দ্রুতবেগে চলার সময় ছেছরি মাইল এলাকায় চালক কৃষ্ণগোপাল ঘোষ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন৷ গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে যায়৷ স্থানীয় লোকজনরা ঘটনা প্রত্যক্ষ করে ছুটে আসেন৷ খবর পাঠানো হয় ফায়ার সার্ভিসে৷ বিশালগড় থেকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ছুটে যায় ঘটনাস্থলে৷ আহতদের উদ্ধাব করে প্রথমে বিশালগড় হাসপাতালে নিয়ে আসা হয়৷ অবস্থা সংকটজনক হওয়ায় তাদের জিবিতে স্থানান্তর করা হয়েছে৷ চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে৷ পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ এদিকে জিবি হাসপাতাল সূত্রে জানা গেছে আহত দম্পতির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top