News Flash

  • Home
  • Uncategorized
  • দীপা ও বিশ্বেশ্বর নন্দীকে সংবর্ধনা প্রদান করলো তৃণমূল কংগ্রেস
Image

দীপা ও বিশ্বেশ্বর নন্দীকে সংবর্ধনা প্রদান করলো তৃণমূল কংগ্রেস

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্ঢেম্বর৷৷  খেলরত্ন অলিম্পিয়ান দীপা কর্মকারকে সংবর্ধনা প্রদান করলো তৃণমূল কংগ্রেস৷ deepaপাশাপাশি দীপার কোচ দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দীকেও সংবর্ধনা দিল তৃণমূল কংগ্রেস৷ অভয়নগরস্থিত দীপার বাড়িতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস সংবর্ধনা প্রদান করলো দীপা ও বিশ্বেশ্বর নন্দীকে৷ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল সর্বভারতীয় সভাপতি মুকুল রায় সহ বাংলার একাধিক নেতা৷ ছিলেন প্রাক্তন ভারতীয় ফুটবল তারকা প্রসূন ব্যানার্জী৷ তাছাড়া তৃণমূল বিধায়ক সুদীপ রায় বর্মণ, সুরজিৎ দত্ত, যুব তৃণমূল কংগ্রেস সভাপতি প্রশান্ত চক্রবর্তী, তৃণমূল নেতা রতন চক্রবর্তী ও ভিকি প্রসাদরা৷ অনুষ্ঠানে বিধায়ক সুদীপ রায় বর্মণ দীপাকে স্বর্ণের হার দিয়ে  বরণ করেন৷ প্রসূন ব্যানার্জী বিশ্বেশ্বর নন্দীকে অশোক স্তম্ভের স্মারক ও মোহনবাগান ক্লাবের দলীয় জার্সি তুলে দেন৷ পাশাপাশি তারা আশা প্রকাশ করেন আগামী টোকিও অলিম্পিকে দীপা দেশের হয়ে অবশ্যই পদক জিতবে৷ এদিকে তৃণমূল কংগ্রেস থেকে সংবর্ধনা পেয়ে অলিম্পিয়ান দীপা কর্মকারও দারুণ আপ্লুত৷ দীপা  বলেন, আগামী অলিম্পিকে দেশকে পদক এনে দেওয়ার জন্য তিনি ঝাপাবেন৷ এদিকে অনুষ্ঠানে বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন, দীপাকে সংবর্ধনা প্রদান রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য নয়৷ সত্যিকারের অর্থে রাজ্যের এই মেয়ে বিশ্বমঞ্চে দেশকে গর্বিত করেছে৷ উল্লেখ্য, সদ্য শেষ হওয়া রিও অলিম্পিকে রাজ্যের মেয়ে দীপা কর্মকার ৫২ বছর পর জিমন্যাস্টিক্সে যোগ্যতা অর্জন করেন৷ তাছাড়া দীপা ছিলেন দেশের প্রথম মহিলা জিমন্যাস্ট, যিনি প্রথমবার ভারতের হয়ে অলিম্পিকে খেলার যোগ্যতা পায়৷ জিমন্যাস্টিক্সের ভল্টিং ইভেন্টে মাত্র ১৫ পয়েন্টর জন্য পদক হাত ছাড়া হয় দীপা কর্মকারের৷ তবে চতুর্থ স্থান অর্জন করেই নজির স্থাপন করেছেন দীপা কর্মকার৷ ফলে রিও থেকে ফেরার পর সংবর্ধনার বন্যায় ভাসছেন দীপা ও বিশ্বেশ্বর নন্দী৷ রাজ্য সরকার গত ২২ আগষ্ট সংবর্ধনা প্রদান করেছিল দীপা ও বিশ্বেশ্বর নন্দীকে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top