News Flash

  • Home
  • Uncategorized
  • কঠোর নিরাপত্তায় মনোনয়নপত্র দাখিল এসএফআই’র আজ ছাত্র ধর্মঘট, এমবিবিতে সভা করল ছাত্র পরিষদ
Image

কঠোর নিরাপত্তায় মনোনয়নপত্র দাখিল এসএফআই’র আজ ছাত্র ধর্মঘট, এমবিবিতে সভা করল ছাত্র পরিষদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্ঢেম্বর৷৷ জোরদার নিরাপত্তার মধ্য দিয়ে বৃহস্পতিবার এমবিবি, বিবিএম সহ রাজ্যের বেশ tmকয়েকটি কলেজে মনোনয়নপত্র দাখিল করেছে এসএফআই এবং টিএসইউ এর প্রার্থীরা৷ সুবিশাল মিছিল করে শহরের দুটি কলেজে মনোনয়নপত্র জমা দিয়েছেন দুই সংগঠনের প্রার্থীরা৷ জয়ের ব্যাপারে একশ শতাংশ আশাবাদী সংগঠন দুটির প্রার্থীরা৷
মঙ্গলবার এমবিবি কলেজে এসএফআই ও তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে সংঘর্ষের জেরে বৃহস্পতিবার থমথমে ছিল কলেজের পরিবেশ৷ বৃহস্পতিবার চেনা ছন্দে ফিরেছে দুটি কলেজে মনোনয়নপত্র দাখিল করেছে এসএফআই এবং টিএসইউ এর প্রার্থীরা৷ কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে মঠ চৌমুহনী থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে গিয়ে শেষ হয় এমবিবি কলেজে৷ সেখান থেকে ফের মিছিল শুরু হয় এবং শেষ হয় বিবিএম কলেজে৷ কলেজের পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রচুর সংখ্যায় টিএসআর বাহিনী মোতায়েন করা ছিল৷
এদিকে মঙ্গলবার এমবিবি কলেজে ছাত্র সংসদের কর্মী সমর্থকদের উপর এসএফআইয়ের হামলার প্রতিবাদে আগামীকাল sfiশুক্রবার ঐ কলেজে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্র পরিষদ৷ ঐ ধর্মঘটের সমর্থনে বৃহস্পতিবার এমবিবি কলেজে গেইট সভা করেছে ছাত্র পরিষদ৷ সভায় বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের নেতা ভিকি প্রসাদ অভিযোগ করেছেন কলেজগুলিতে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা চলছে৷ প্রশাসনের মদতে কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচনকে প্রহসনে পরিণত করা হচ্ছে৷ গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হয়ে গিয়েছে কলেজগুলিতে৷ কলেজগুলির গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য ছাত্র পরিষদের তরফ থেকে মিছিল করা হচ্ছে৷ শান্তিপ্রিয় মিছিলে পুলিশ হামলা চালাচ্ছে৷ তৃণমূল ছাত্র পরিষদের নেতা কর্মীদের পিটিয়ে জখম করা হচ্ছে৷ গণতান্ত্রিক আন্দোলনকে প্রতিহত করার চেষ্টা হচ্ছে৷ ভিকি প্রসাদ জানান আগামীদিনে কলেজগুলিতে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য ছাত্র পরিষদের আন্দোলন জারি থাকবে৷
অন্যদিকে, মঙ্গলবারের সংঘর্ষের ঘটনার প্রেক্ষিতে ছাত্র পরিষদ যখন এমবিবি কলেজে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে তখন ছাত্র সংগঠন এসএফআইয়ের পক্ষ থেকে শহরের তিনটি কলেজে ছাত্র ধর্মঘট ডাক দেওয়া হয়েছে৷ এমবিবি কলেজেরে পাশাপাশি বিবিএম এবং ওইমেন্স কলেজেও ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই৷ ছাত্র রাজনীতি নিয়ে রাজ্যের রাজনৈতিক পরিবেশ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026
Scroll to Top