News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জল- কাঁদায় বেহাল রাস্তা, দুর্ভোগে সূর্যমনিনগরের বাসিন্দারা
Image

জল- কাঁদায় বেহাল রাস্তা, দুর্ভোগে সূর্যমনিনগরের বাসিন্দারা

আগরতলা, ৯ আগস্ট: দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে সূর্যমনিনগর বিধানসভার চৌমুহনী বাজার গ্রাম পঞ্চায়েত এলাকার হাতিলেটা রেলব্রিজ সংলগ্ন রাস্তা। রাস্তার বিভিন্ন অংশে তৈরি হয়েছে বড় বড় গর্ত। বৃষ্টির জল জমে সেই গর্তগুলি আরও বিপজ্জনক হয়ে ওঠায় নিত্যদিন চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার এই সমস্যা চললেও সংস্কারের জন্য কার্যকর কোনও উদ্যোগ নেওয়া হয়নি। পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার বিষয়টি জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে দাবি তাঁদের।

বর্ষার সময় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে। রাস্তার গর্তগুলিতে জল জমে থাকায় পথচারীদের পাশাপাশি ছোট-বড় যানবাহন চলাচলেও সমস্যা দেখা দিয়েছে। জল জমে থাকা গর্তের গভীরতা বোঝা না যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে বলে জানান স্থানীয়রা।

রবিবার দুপুরে এলাকার একাধিক বাসিন্দা একত্রিত হয়ে রাস্তার বেহাল পরিস্থিতি সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন। তাঁদের অভিযোগ, নির্বাচন আসার আগে জনপ্রতিনিধিরা এলাকার উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর সাধারণ মানুষের সমস্যাগুলি গুরুত্ব পায় না।

স্থানীয়দের বক্তব্য, দীর্ঘদিন ধরে রাস্তার দুরবস্থার কারণে তাঁদের যাতায়াতে সমস্যা হচ্ছে। জরুরি পরিষেবা ও দৈনন্দিন চলাচলের ক্ষেত্রেও ভোগান্তি বাড়ছে। তাই আর দেরি না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন তাঁরা। এখন দেখার, এলাকাবাসীর এই দীর্ঘদিনের সমস্যার সমাধানে সংশ্লিষ্ট পঞ্চায়েত ও প্রশাসন কবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।

Releated Posts

ধর্মনগর বিজেপি জেলা কার্যালয়ে গোষ্ঠীদ্বন্দ্বের বিস্ফোরণ, মারামারিতে আহত একাধিক, বিধায়ক ও তাঁর স্ত্রীকেও হেনস্থার অভিযোগ

ধর্মনগর, ২৩ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে প্রচারের আবহেই ধর্মনগর বিজেপির অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল।…

ByByReshmi Debnath Sep 23, 2026

ছাগল চুরি করে পালানোর সময় দুর্ঘটনা, অটো ও নথিপত্র ফেলে পালাল দুই চোর

আমতলী, ২৩ সেপ্টেম্বর: ছাগল চুরি করে পালানোর সময় দুর্ঘটনার কবলে পড়ল চুরির কাজে ব্যবহৃত একটি যাত্রীবাহী অটো। দুর্ঘটনার…

ByByTaniya Chakraborty Sep 23, 2026

দীর্ঘদিনের দাবির পর চন্দ্রপুর গর্জনটিলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের কাজ শুরু

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: দীর্ঘদিনের দাবির পর অবশেষে উদয়পুরের চন্দ্রপুর গর্জন টিলা এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের কাজ শুরু হতে…

ByByReshmi Debnath Sep 23, 2026

থানা থেকে কয়েকশো মিটার দূরে জুয়ার আসর! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: পূর্ব আগরতলা থানার অদূরে মোটরস্ট্যান্ড এলাকায় প্রকাশ্যে জুয়ার আসর চলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়…

ByByReshmi Debnath Sep 23, 2026
Scroll to Top