News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গোমতী জেলায় ‘হর ঘর তেরঙ্গা-২০২৬’ কর্মসূচির সূচনা, উদয়পুরে বর্ণাঢ্য র‍্যালি
Image

গোমতী জেলায় ‘হর ঘর তেরঙ্গা-২০২৬’ কর্মসূচির সূচনা, উদয়পুরে বর্ণাঢ্য র‍্যালি

আগরতলা, ৯ আগস্ট: দেশব্যাপী পালিত ‘হর ঘর তেরঙ্গা-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে আজ থেকে গোমতী জেলাতেও আনুষ্ঠানিকভাবে শুরু হলো এই বিশেষ উদ্যোগ। কর্মসূচিকে কেন্দ্র করে রবিবার সকালে উদয়পুর শহরে এক বর্ণাঢ্য ও উৎসবমুখর র‍্যালির আয়োজন করা হয়, যা শহরবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে। গোমতী জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই র‍্যালির সূচনা করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়।

তিনি সবুজ পতাকা নেড়ে র‍্যালির শুভ সূচনা করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, পুর পরিষদের বিভিন্ন কাউন্সিলর, যুব ও ক্রীড়া দপ্তরের গোমতী জেলার সহ-অধিকর্তা শান্তনু সূত্রধর, তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপ-অধিকর্তা টিংকু বিশ্বাস এবং উদয়পুর মহকুমা শাসক ত্রিদিব সরকারসহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।

র‍্যালিটি উদয়পুর রাজর্ষি হল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে। জাতীয় সড়ক, জগন্নাথ দীঘির পশ্চিম পাড়, জামতলা, সেন্ট্রাল রোড এবং হাসপাতাল রোড অতিক্রম করে পুনরায় আট নম্বর জাতীয় সড়কের পাশে রাজর্ষি হল প্রাঙ্গণে এসে র‍্যালির সমাপ্তি ঘটে। গোটা পথজুড়ে অংশগ্রহণকারীদের মধ্যে দেশপ্রেমের আবেগ ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। র‍্যালির সূচনায় পরিবেশন করা হয় জাতীয় সংগীত, যা উপস্থিত সকলের মধ্যে দেশপ্রেমের অনুভূতিকে আরও জোরদার করে। পরবর্তীতে উপস্থিত অতিথিরা ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।

বক্তারা জানান, এই কর্মসূচির মূল লক্ষ্য হলো দেশের প্রতিটি নাগরিককে তাদের নিজ নিজ বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনে উৎসাহিত করা। এর মাধ্যমে দেশপ্রেম, জাতীয় ঐক্য ও জাতীয়তাবোধকে আরও সুদৃঢ় করা সম্ভব হবে বলে তারা মত প্রকাশ করেন। একই সঙ্গে এই উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেমের মূল্যবোধ গড়ে তোলার উপরও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। উল্লেখ্য, আগামী কয়েকদিন ধরে গোমতী জেলার বিভিন্ন প্রান্তে ‘হর ঘর তেরঙ্গা-২০২৬’ কর্মসূচিকে ঘিরে নানা সচেতনতামূলক ও সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top