News Flash

  • Home
  • Uncategorized
  • উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে রিওতে শুরু হল পঞ্চদশ সামার প্যারালিম্পিক

উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে রিওতে শুরু হল পঞ্চদশ সামার প্যারালিম্পিক

রিও ডি জেনেইরো, ৮ সেপ্টেম্বর (হি.স.) : আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল পঞ্চদশ সামার প্যারালিম্পিক গেমস | স্থান সেই রিও paralympics_logoডি জেনেইরো| ভারতীয় সময় বৃহস্পতিবার ভোরে মারাকানা স্টেডিয়াম ফের সাক্ষী থাকল এক ঝাঁ-চকচকে উদ্বোধনী অনুষ্ঠানের | অ্যারন হুইলজ়ের উড়ন্ত হুইলচেয়ার পারফরম্যান্সে শুরু হল অনুষ্ঠান| ১৬০টি দেশের মোট ৪,৪০০ অ্যাথলিট হাজির| এক এক করে মঞ্চে এল সব দেশ| রং ও আতসবাজিতে ভেসে গেল মারাকানার আকাশ| আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল প্যারালিম্পিক| চলবে ১৮ সেপ্টেম্বর পর‌্যন্ত |
উদ্বোধনী অনুষ্ঠানে ছিল নানাধরনের চমক| সবচেয়ে আশ্চর‌্য ছিল মাঠের মধ্যে এক বিরাট হৃদপিন্ড ও তাঁর সঞ্চালনের শব্দ| প্যারালিম্পিক মশাল নিয়ে মঞ্চে প্রবেশ করলেন অ্যান্তোনিও ডেলফিনো, মার্সিয়া মালসার, আদ্রিয়া রোকা| ব্রাজিলের সেরা সাঁতারু ও প্যারালিম্পিকে সবচেয়ে বেশি সোনা জয়ী ক্লোডোয়াল্ডো সিলভা| তিনি জ্বালালেন প্যারালিম্পিকের কুন্ড| সাম্বার ছন্দে ভেসে উঠল গ্যালারি|
পারফরম্যান্স করলেন অ্যামেরিকান অ্যাথলিট ও অভিনেত্রী অ্যামি পার্ডি|অঘটন ঘটল একটাই| ১৯৮৪ সালের প্যারালিম্পিক অ্যাথলিট মার্সিয়া মালসার মশাল নিয়ে পড়ে গেলেন| দুজন নিরাপত্তারক্ষী সঙ্গে সঙ্গে তাঁকে তুলে দেন|এরপর সোজা হয়ে দাঁড়িয়ে ফের ক্রাচে ভর দিয়ে তিনি মশাল নিয়ে হাঁটা শুরু করেন| এই বয়সেও তাঁর এই না হারার মানসিকতায় মুগ্ধ ক্রীড়াপ্রেমী থেকে উপস্থিত দর্শকরা|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top