News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে দেড় কোটি টাকার গাঁজা উদ্ধার, গ্রেপ্তার চালকসহ তিনজন
Image

বিশালগড়ে দেড় কোটি টাকার গাঁজা উদ্ধার, গ্রেপ্তার চালকসহ তিনজন

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৭ সেপ্ঢেম্বর৷৷ বহি,রাজ্যে গাঁজা প্রাচার কালে প্রায় দেড় কোটি টাকার গাঁজা উদ্ধার করে বিশালগড় 111থানার আধিকারিক৷ ত্রিপুরা রাজ্য থেকে প্রতিনিয়ত গাঁজা প্রাচার হচ্ছে বহি,রাজ্যে এই অভিযোগ উঠলো বিভিন্ন স্থানে৷ মঙ্গলবার রাত ২টা ৩০ মিনিটে আগরতলা সাব্রুম জাতীয় সড়কে গকুলনগরে ১২ চাকার একটি লরি এনএল০১কে-৩০৯৫ নম্বরের পুলিশ আধিকারিক প্রবীর পালের নেতৃত্বে ঐদিন লরিটিকে আটক করা হয়েছে৷ সঙ্গে ছিলেন থানার ওসি সত্যেন বসু রায় চৌধুরী এবং এস আই প্রশান্ত কুমার দে ,আশুতোষ শর্মা ও অন্যান্যরা৷ গাড়ির চালক ও সহচালক সহ মোট তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে৷ তাদের নাম জোহান বাহাদুর ছেত্রী, সঞ্জয় গোয়ালা, ও সেমুয়েল কলই (আমবাসা)৷ নগদ ২১ হাজার টাকা ও উদ্ধার করা হয়েছে অভিযুক্তদের কাছ থেকে৷ জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে জানতে পেরেছে গাঁজা বোঝাই লরিটি গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হয়েছিল৷ তল্লাশি চালিয়ে ২৫কেজি ওজনের ৩৯টি এবং ৫কেজি ওজনের ৩১টি ওয়ারটাইট অবস্থায় গাঁজার বান্ডেল পাওয়া গেছে৷ উদ্ধারকৃত গাঁজার ওজন এগারশো ত্রিশ কেজি এবং যার বাজার মূল্য আনুমানিক সাড়ে ছাপ্পান্ন লক্ষ টাকা (ত্রিপুরা) এবং ভিন্ন রাজ্যে এর মূল্য দেড় কোটি টাকায় ও বেশি বলে জানিয়েছেন৷ তদন্তকারী অফিসার অভিযুক্ত  ৩ জনের নামে মামলা নথি ভুক্ত করেছেন৷ বিশালগড় থানায় মামলা নম্বর হল ১০০/২০১৬৷ পুলিশ আধিকারিক প্রবীর পাল জানান বৃহস্পতিবার অভিযুক্ত জিনজনকে বিশালগড় মহকুমা আদালতে সোর্পাদ করা হবে৷ গোপন সূত্রের খবর বহি,রাজ্যে গাঁজা পাচারকারীদের মূল আস্তানা রাজধানীর এনসিসি থানার অন্তর্গত গোয়ালা বস্তিতে৷ এখানকার ৩০-৪০জন গাঁজা ব্যবসায়ী রাজ্যের পাহাড় অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে৷ এলাকার কিছু কিছু মানুষের মন্তব্য গাঁজা ব্যবসায়ীরা আইএলএস হাসপাতালের পার দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে রাজ্যের একশ্রেণীর ব্যবসায়ীরা৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top