News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানের আন্তর্জাতিক ঋণের পরিমাণ ৭৪ লক্ষ কোটি টাকা
Image

পাকিস্তানের আন্তর্জাতিক ঋণের পরিমাণ ৭৪ লক্ষ কোটি টাকা

ইসলামাবাদ, ৭ সেপ্টেম্বর (হি.স.) : আন্তর্জাতিক স্তরে দেনার দায়ে ডুবে আছে পাকিস্তানের| ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় pakistan৭৪ ট্রিলিয়ন বা ৭৪ লক্ষ কোটি| ওই দেশের চলতি অর্থবর্ষের প্রথম মাসেই এই হিসেব উঠে এসেছে| ৱুধবার একথা জানিয়েছে পাকিস্তানের সেন্ট্রাল ব্যাংক|
গত চার বছরে এই ধারের পরিমাণ ১১.১৫ ট্রিলিয়ন বেড়ে গিয়েছে বলে জানিয়েছে স্টেট ব্যাংক অফ পাকিস্তান| ২০১৩ সালের জুলাই মাসে এই ধারের পরিমাণ ছিল ৬১.৯ বিলিয়ন বা ৬,১৯০ কোটি| বর্তমান সরকারের প্রথম বছরের রিপোর্টে এই ছিল ধারের পরিমাণ| এরপরই হু হু করে বাড়তে শুরু করেছে সেই ধার| ২০১৪-র জুলাই মাসে বিদেশে ধারের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৬,৩৪০ বিলিয়ন ডলার| এক বছরেই ১.৫ বিলিয়ন ধার বাড়িয়ে ফেলে শরিফ সরকার| ২০১৫ সালে পাকিস্তানের এই ধারের আকার হয় ৬,৫১০ বিলিয়ন ডলার| এরপর ২০১৬: এই বছরেই তরতরিয়ে বেড়ে যায় পাকিস্তানের ধার| ৭,৯০০ বিলিয়ন ধার বেড়ে গিয়েছে শুধুমাত্র ২০১৬ তে| এর ফলে পাকিস্তানের মোট ধারের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৭৪ লক্ষ কোটি| এটাই দেশের ইতিহাসে সর্বোচ্চ ঋণের পরিমাণ বলে জানা গিয়েছে|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top