News Flash

  • Home
  • Uncategorized
  • গৃহবধূকে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যার নাটক, গ্রেপ্তার টিএসআর স্বামী
Image

গৃহবধূকে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যার নাটক, গ্রেপ্তার টিএসআর স্বামী

বিশেষ প্রতিনিধি, কৈলাসহর, ৭ সেপ্ঢেম্বর৷৷ কৈলাসহরের উপজাতি অধ্যুষিত মাইলং এডিসি ভিলেজের পঞ্চমনগর এলাকায় এক suicideগৃহবধূকে হত্যা করে হত্যার দায় থেকে রেহাই পাওয়ার জন্য মৃতদেহ ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়৷ এই ব্যাপারে মৃতার স্বামী, দেবর ও বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঐ এলাকায়৷
উপজাতি সমাজ ব্যবস্থাতেও গৃহবধূ নির্যাতন ও হত্যাকান্ডের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ কৈলাসহর মাইলং এডিসি ভিলেজের পঞ্চমনগর এলাকায় গত ৩০ আগষ্ট এক গৃহবধূকে পরিকল্পিতভাবে হত্যা করেছে তার স্বামী৷ মৃতার নাম আরতি দেববর্মা৷ তাদের দুটি সন্তানও রয়েছে৷ দুই ভাই টিএসআরে চাকুরীরত৷ চাকুরী সূত্রে তারা অন্যত্র থাকে৷ মৃতার স্বামী জুয়েল সিং দেববর্মা পারিবারিক কলহের জেরে ৩০ আগষ্ট রাতে স্ত্রীকে প্রচন্ড মদ্যপান করিয়ে লাঠি পেটা করে হত্যার চেষ্টা করে৷ শেষ পর্যন্ত গলায় বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে৷ জুয়েল সিং বালির ব্যবসা করে৷ ঘটনাটি ৩১ আগষ্ট জুয়েল সিং দেববর্মা তার ছোট ভাই টিএসআর জওয়ান কিশোর দেববর্মাকে জানায়৷ খবর পেয়ে কিশোর দেববর্মা এসে পরামর্শ দেয় মৃতদেহটি ফাঁসিতে ঝুলিয়ে রাখার জন্য৷ ছোট ভাইয়ের স্ত্রী বাড়িতেই থাকত৷ ছোট ভাইয়ের স্ত্রী দিপুরানী দেববর্মাও ঘটনাটি জানত৷ যে লাঠি দিয়ে গৃহবধূ আরতিকে হত্যা করেছে সেই লাঠিটি মৃতদেহের কাছেই ছিল৷ দিপুরানী সেটি অন্যত্র সরিয়ে ফেলেছিল৷ ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য নাটক সাজিয়ে জুয়েল সিং দেববর্মা তার শ্বশুর বাড়িতে খবর পাঠায়৷ শ্বশুর বাড়ির লোকজন এসে মৃতদেহটি ঝুলন্ত অবস্থায় দেখেল৷ মৃতদেহটি দেখে তাদের মনে সন্দেহ হয়৷ তারা পুলিশকে খবর দেন৷ পুলিশ আসার আগেই জুয়েল সিং দেববর্মা মৃতদেহটি ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামিয়ে ফেলে৷ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে নিয়ে যায়৷ ময়না তদন্তের রিপোর্টেও তথ্য মিলেছে ১লা সেপ্ঢেম্বর নয়, ৩০ আগষ্ট তাকে হত্যা করা হয়েছে৷ পুলিশ মৃতার স্বামী ও শ্বশুরকে জিজ্ঞাসাবাদ করে পরস্পরবিরোধী কথাবার্তা শুনতে পেয়েছে৷ কথাবার্তায় অসংলগ্ণতা পাওয়ায় প্রথমত মৃতার স্বামী জুয়েল সিং দেববর্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে সাত দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে৷ জিজ্ঞাসাবাদের সময় জুয়েল সিং দেববর্মা আসল রহস্য ফাঁস করে দেয়৷ তারপর পুলিশ জুয়েল সিং এর ছোট ভাই কিশোর দেববর্মা এবং তার স্ত্রী দিপুরানী দেববর্মাকে গ্রেপ্তার করেছে৷
অভিযুক্তদের সঙ্গে নিয়ে পুলিশের পদস্থ আধিকারীকরা আজ ঘটনাস্থলে যান৷ সেখান থেকে হত্যাকান্ডে ব্যবহৃত লাঠিটি উদ্ধারের চেষ্টা করা হয়৷ কিন্তু লাঠিটি পাওয়া যায়নি৷ তবে যে বালিশ দিয়ে গলাচাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছিল সেই বালিশের একাংশ পোড়া অবস্থায় উদ্ধার হয়েছে৷ বিচারক অর্ঘ্য সাহাও ঘটনাস্থল পরিদর্শন করেন৷ জেলা অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব দেব, এসডিপিও রাজীব সেনগুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top