News Flash

  • Home
  • Uncategorized
  • এফআইআরয়ের ২৪ ঘণ্টার মধ্যে সরকারি ওয়েবসাইটেআপলোড করার নির্দেশ সুপ্রিমকোর্টের
Image

এফআইআরয়ের ২৪ ঘণ্টার মধ্যে সরকারি ওয়েবসাইটেআপলোড করার নির্দেশ সুপ্রিমকোর্টের

নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর (হি.স.) : থানায় এফআইআর দায়ের হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তা আপলোড করতে হবে সংশ্লিষ্ট সরকারি SUPREME COURTওয়েবসাইটে| দেশের সমস্ত রাজ্য সরকার ও কেন্দ্র শাসিত অঞ্চলের প্রশাসনকে এই মর্মে নির্দেশ দিল সুপ্রিমকোর্ট| আইনজীবীদের একটি সংগঠনের দায়ের হওয়া জনস্বার্থ মামলা রায় দিতে গিয়ে এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত|
ৱুধবার বিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি সি নাগাপ্পনের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে| তবে যে সব রাজ্যের অবস্থান দুর্গম জায়গায় এবং যেখানে ইন্টারনেট সংযোগ খুব দুর্বল, সেই সব রাজ্যকে তা করবে হবে ৭২ ঘণ্টার মধ্যে| প্রথমদিকে, শুনানির সময় সুপারিশ করা হয়েছিল যে ৪৮ ঘণ্টার মধ্যে এফআইআরকে ওয়েবাসাইটে তুলতে হবে| কিন্তু এদিন শীর্ষ আদালত সেই ঊর্ধ্বসীমা কমিয়ে ২৪ ঘণ্টা করেছে|
আদালত স্পষ্ট করে দিয়েছে, অপরাধ করার পরেও অপরাধীরা যাতে এফআইআর সরকারি সাইটে আপলোড হয়নি এই অজুহাত দেখিয়ে কোনও সুবিধা নিতে না পারে, তার জন্যই এই নির্দেশ| তবে মহিলা ও শিশুদের ওপর যৌন অত্যাচার এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্তসহ কয়েকটি স্পর্শকাতর মামলায় এফআইআর আপলোড করার ক্ষেত্রে ছাড় দিয়েছে সর্বোচ্চ আদালত|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top