News Flash

  • Home
  • Uncategorized
  • বার্সেলোনর ফুটবল প্রজেক্টে সুযোগ পেলেন মেসি পুত্র থিয়াগো মেসি
Image

বার্সেলোনর ফুটবল প্রজেক্টে সুযোগ পেলেন মেসি পুত্র থিয়াগো মেসি

বার্সা, ৭ সেপ্টেম্বর (হি.স.) : ছেলে ফুটবল খেলুক এই স্বপ্ন দেখেন লিওনেল সেসি| দলের তারকা ফুটবলারের স্বপ্ন সফল করার lionelmessithiagomessifcbarcelonavrcwhyuwopziwzlসুযোগ করে দিল বার্সেলোনা | বার্সেলোনর ফুটবল প্রজেক্টে ঠাঁই পেলেন তাঁর তিন বছরের বড় ছেলে থিয়াগো মেসি| বাচ্চাদের ফুটবল নিয়ে একটা প্রজেক্টের কাজ করছে বার্সেলোনা| যেখানে তিন থেকে পাঁচ বছর বয়সী শিশুরা ট্রায়াল দিচ্ছে| বার্সেলোনার ওই প্রজেক্টেই যোগ দিয়েছে মেসিপুত্র থিয়াগো| লা মেসিয়া (একাডেমি) ও প্রথম টিমে নেওয়ার লক্ষে এখান থেকে সম্ভাবনাময় ক্ষুদে ফুটবলারদের পরিণত করার দিকেই চোখ রাখছে কাতালান ক্লাবটি|
সম্প্রতি বড় ছেলে থিয়াগোর ফুটবলের প্রতি অনাগ্রহের কথা প্রকাশ করেন লিওনেল মেসি| বাবার পদচিহ্ন অনুসরণ করতে নাকি বড়ই অনীহা থিয়াগো মেসির! সে যাই হোক, তিন বছরের থিয়াগোর আগ্রহ জন্মানোর একটা ভালো সুযোগই দেখছেন আর্জেন্টাইন আইকন| অদূর ভবিষ্যতে মেসি জুনিয়র বাবার মতো বিশ্বসেরা ফুটবলার হতে পারবে কিনা তা অনেক দূরের কথা| আপাতত তার ফুটবলের প্রতি আগ্রহী হয়ে ওঠাটাই গুরুত্বপূর্ণ মেসির কাছে|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top