বেঙ্গালুরু, ৭ সেপ্টেম্বর (হি.স.): কাবেরী নদীর জলবন্টন ইসু্যতে অশান্তির আবহ কর্ণাটকে| এরই মাঝে মঙ্গলবার মধ্যরাত
থেকে কাবেরী নদীর জল ছাড়া শুরু করেছে কর্ণাটক সরকার| সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে, আগামী ১০ দিনে কর্ণাটককে তামিলনাড়ুর জন্য ১৫ হাজার কিউসেক কাবেরী নদীর জল ছাড়তে হবে| সুপ্রিম নির্দেশকে স্বাগত জানিয়ে, মঙ্গলবার মধ্যরাত থেকেই পড়শি রাজ্য তামিলনাড়ুকে জল ছাড়া শুরু করেছে সিদ্ধারামাইয়া সরকার| রাজ্য জলসম্পদ উন্নয়ন দফতরের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, আগামী ১০ দিন তামিলনাড়ুর জন্য কাবেরী নদীর জল ছাড়া হবে|
মঙ্গলবার ঘন্টা তিনেকের বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রীসভা| সিদ্ধারামাইয়া জানিয়েছেন, ‘সাংবিধানিক রায়ের বিরুদ্ধে আমরা যেতে পারি না| তামিলনাড়ুকে কাবেরী নদীর জল দিতেই হবে আমাদের|’ অন্যদিকে, সুপ্রিম নির্দেশের বিরোধিতায় বিক্ষোভকারীদের আন্দোলন ক্রমেই প্রবল আকার ধারণ করছে| মান্ডিয়া এবং রাজ্যের অন্যত্র পথ অবরোধ কর্মসূচী জারি রয়েছে|
তামিলনাড়ুর জন্য কাবেরীর জল ছাড়ল কর্ণাটক, বিক্ষোভ অব্যাহত
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















