News Flash

  • Home
  • Uncategorized
  • দীপাবলির উপহার হিসেবে রেল পরিষেবা পেতে পারে মন্দিরনগরী
Image

দীপাবলির উপহার হিসেবে রেল পরিষেবা পেতে পারে মন্দিরনগরী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্ঢেম্বর৷৷ দীপাবলির উপহার হিসেবে উদয়পুরের জনগণ পেতে চলেছেন রেল পরিষেবা৷ BG TRAINএমনই আভাস পাওয়া গিয়েছে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে সূত্রে৷ ২২ সেপ্ঢেম্বর আগরতলা থেকে উদয়পুর পর্যন্ত রেললাইন সুরক্ষার পর্যবেক্ষণ করা হবে৷ এই মর্মে যাবতীয় প্রস্তুতি নিয়েছেন রেলওয়ের কর্মকর্তারা৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, আগামী ১০ সেপ্ঢেম্বর পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের নির্মাণ শাখার চীফ ইঞ্জিনীয়ার হরপাল সিং এই বিষয়ে রাজ্যে কর্মরত রেলওয়ে আধিকারীকদের সঙ্গে বৈঠক করবেন৷ তিনি বৈঠক করবেন রাজ্যের পরিবহণ সচিব সমরজিৎ ভৌমিকের সাথেও৷ বৈঠকের আগে শ্রীসিং আগরতলা থেকে উদয়পুর পর্যন্ত রেল লাইনের কাজকর্ম সরেজমিনে পরিদর্শন করবেন৷ তারপর তিনি একটি রিপোর্ট দেবেন৷ সেই রিপোর্টের ভিত্তিতেই কমিশনার অব রেলওয়ে সেফটি তথা রেলওয়ে সুরক্ষা সংক্রান্ত বিষয়টি সরেজমিনে পরিদর্শন করা হবে৷
এদিকে, আগরতলা থেকে কলকাতা রেল পরিষেবা চালু করার বিষয়ে এখনো পর্যন্ত রেলওয়ে কর্তৃপক্ষ চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেয়নি৷ যদিও গত ২১ জুলাই আগরতলা থেকে জাতীয় রাজধানী দিল্লী পর্যন্ত দূরপাল্লার যাত্রী রেল ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস সূচনা করে কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু ঘোষণা দিয়েছিলেন আগষ্টেই আগরতলা থেকে কলকাতা পর্যন্ত যাত্রীরেলের সূচনা হয়ে যাবে৷ কিন্তু মাঝের একমাস সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে, আগরতলা-কলকাতা যাত্রীরেল পরিষেবা চালু হয়নি৷ এনিয়ে জনমনে অসন্তোষ বিরাজ করছে৷ অবিলম্বে আগরতলা থেকে কলকাতা পর্যন্ত যাত্রীরেল চালু করার দাবী উঠেছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top