News Flash

  • Home
  • Uncategorized
  • সর্বদলীয় বৈঠকের মধ্যে ফের উত্তপ্ত কাশ্মীর
Image

সর্বদলীয় বৈঠকের মধ্যে ফের উত্তপ্ত কাশ্মীর

শ্রীনগর, ৪ সেপ্টেম্বর (হি.স.): সর্বদলীয় বৈঠকের মধ্যে ফের উত্তপ্ত হয়ে উঠল কাশ্মীর উপত্যকা। রবিবার সকাল থেকে কাশ্মীরের সোফিয়ান জেলার বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়াও স্থানীয় একটি প্রশাসনিক ভবনেও অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা। ঘটনায় কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, সোফিয়ান জেলার পেনজুরা গ্রামের একদল বিক্ষোভকারী আজ সকালে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে। কিন্তু, পুলিশ সেই মিছিল আটকে দেয়। এরপরই বিক্ষোভকারীরা স্থানীয় একটি প্রশাসনিক ভবনে আগুন লাগায়। গত প্রায় দু’মাস ধরে অশান্ত রয়েছে কাশ্মীর। হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুকে ঘিরে শুরু হয় সংঘর্ষ। পরিস্থিতি এতটাই ভয়াবহ পর্যায়ে চলে যায় যে কারফিউ তুলে নিয়ে ফের তা চালু করতে বাধ্য হয় প্রশাসন। এরই মধ্যে সর্বদলীয় বৈঠক করতে আজ সকালে কাশ্মীর পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।-

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top