News Flash

  • Home
  • Uncategorized
  • রাজনাথ সিংয়ের নেতৃত্বে কাশ্মীর পৌঁছলেন সর্বদলীয় প্রতিনিধি দল
Image

রাজনাথ সিংয়ের নেতৃত্বে কাশ্মীর পৌঁছলেন সর্বদলীয় প্রতিনিধি দল

শ্রীনগর, ৪ সেপ্টেম্বর (হি.স.) : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে কাশ্মীর পৌঁছল সর্বদলীয় প্রতিনিধি দল। প্রায় দু’মাস ধরে অশান্ত কাশ্মীর। রবিবার সকালে দুদিনের জন্য সর্বদলীয় প্রতিনিধি দল সহ কাশ্মীর পৌঁছলেন রাজনাথ সিং । দু’দিনের এই কাশ্মীর সফরে সাংসদরা রাজ্যপাল এন এন ভোহরা ও মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সঙ্গে দেখা করবেন। এছাড়াও কাশ্মীরের প্রত্যেক রাজনৈতিক দলের জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করা হতে পারে বলে জানা গেছে। কাশ্মীরে শান্তি ফেরানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কড়া নজর রাখছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুকে কেন্দ্র করে ৯ জুলাই থেকেই প্রায় স্তব্ধ হয়ে আছে উপত্যকা। দিনের পর দিন বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা। আহত প্রায় ছ’শতাধিক। অশান্তির আঁচ ছড়ানোর অভিযোগ উঠেছে বিচ্ছিন্নতাবাদী নেতাদের বিরুদ্ধে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং একবার কাশ্মীরে এসে শান্তির বার্তা দিয়ে গেলেও অশান্তই থেকে গেছে ভূস্বর্গ। এই অবস্থায় রবিবার সর্বদলীয় প্রতিনিধি দল সহ কাশ্মীর পৌঁছলেন রাজনাথ সিং । কাশ্মীর ইস্যুতে কী কী বিষয় নিয়ে আলোচনা হবে তার একটি প্রস্তুতিপর্ব গতকালই সারা হয়ে গেছে দিল্লিতে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সর্বদলীয় নেতৃত্বের পরামর্শ মেনেই কেন্দ্র চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
এদিকে, এদিনের আলোচনায় সর্বদলীয় নেতৃত্বের সঙ্গে উপস্থিত থাকার জন্য গতকাল হুরিয়ত নেতাদেরও আমন্ত্রণ জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। জানা গেছে তিনি তাঁদের আমন্ত্রণপত্র পাঠিয়েছেন পিডিপি নেত্রী হিসাবে। চিঠিতে বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা চেয়েছেন তিনি। এখন দেখার কাশ্মীরে শান্তি ফেরে কিনা।-

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top