News Flash

  • Home
  • Uncategorized
  • ফসল নষ্টের প্রতিবাদ করায় আক্রান্ত দম্পতি উত্তপ্ত গান্ধীগ্রাম
Image

ফসল নষ্টের প্রতিবাদ করায় আক্রান্ত দম্পতি উত্তপ্ত গান্ধীগ্রাম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্ঢেম্বর৷৷ নিজেদের কৃষিজ ফসল বিনষ্টকারীদের বাধা দিতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের হাতে BLOODআক্রান্ত হলেন দম্পতি৷ ঘটনা এয়ারপোর্ট থানাধীন গান্ধী গ্রামের সুভাষ কলোনিতে৷ স্থানীয় বাসিন্দা যাদব দাস নিজ বাড়িটি দেখাশোনা করার জন্য নিতাই দাস ও পার্বতী দাস দম্পতিকে দায়িত্ব অর্পে অন্যত্র বসবাস করছেন৷ এই দাস দম্পতি এই বাড়িতে আংশিক কৃষিকাজ করে বেশ ভালই  ফলিয়েছেন৷ এর মধ্যে  এলাকার একাংশ  বখাটে যুবক ওই বাড়িতে চড়া হয়ে ক্ষেতের ফসল বিনষ্ট করার পাশাপাশি এক প্রকার ডাকাতি সম গাছের নারকেল শাখা প্রভৃতি রীতিমত জোর করে নিয়ে যায়৷ সে সময় নিতাই ও পার্বতী দম্পতি তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে বখাটে ৩ যুবক প্রসেনজিৎ  রায়, পরিতোষ রায়, সিন্দু বিশ্বাস দম্পতিকে মারধর করে৷ এমনকি দুর্বৃত্তরা পার্বতীর স্বামী নিতাইয়ের বুকের মাংস  খুবলে নিয়ে যায়৷ এতে চিকিৎসার পর নিতাই ও পার্বতী পুলিশের দ্বারস্থ হয়৷ এমন ঘটনা গত সপ্তাহখানেক আগে৷ এর মধ্যে তারা কেন পুলিশের দ্বারস্থ হল এর দায়ে অভিযুক্তদের  স্ত্রী ও অন্যান্য আত্মীয়রা শুক্রবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার সময় পথে আটকে নিরীহ নিতাই দাসকে নিগ্রহ করে এবং অকথ্য ভাষায়  গালিগালাজ করে তাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে ছাড়ে৷ এর মধ্যেই পুলিশ এসে পরিস্থিতি সামাল তখনকার মত চলে যায়৷ এরপরও অভিযুক্তদের পরিবারের সদস্যদের পুনরায় তারা ওই নিতাই দাসের বাড়িতে চড়াও হয় তাকে মারতে উদ্যত হয় এবং আবারও গালিগালাজ করতে শুরু করে৷ এর মধ্যেই পুরো ঘটনা শুনালেন নিগৃহীতা পার্বতী দাস৷ তবে শুক্রবার রাতে ঘটনার পর এয়ারপোর্ট থানায় এসে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়ে যায়, যে কেউ যদি আইন হ াতে নেয় তবে পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে৷ এরপর তখন পর্যন্ত অবশ্য এব্যাপারে পরবর্তী কোন ঘটনার খবর পাওয়া যায়নি৷ তবে পুরো ঘটনাকে, টাটা কালীবাড়ি এলাকায় মহিলা মাতববরদের হাতে এক গৃহবধূর চরম নিগৃহীত হওয়ার ঘটনায় আগাম ট্রেলার বলে তথ্যভিজ্ঞ মহলের অভিমত৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top