News Flash

  • Home
  • Uncategorized
  • জি-২০ সম্মেলনে ব্রিকসের দায়িত্ব বোঝালেন প্রধানমন্ত্রী
Image

জি-২০ সম্মেলনে ব্রিকসের দায়িত্ব বোঝালেন প্রধানমন্ত্রী

হাংঝৌ, ৪ সেপ্টেম্বর (হি.স): উন্নয়নশীল দেশগুলি যাতে নিজেদের উদ্দেশ্য পূরণ করতে পারে, সেভাবেই কাজ করা উচিত ব্রিকসের। জি-২০ সম্মেলনের ফাঁকেই রবিবার ব্রিকস গোষ্ঠীভূক্ত দেশগুলির নেতাদের সঙ্গে বৈঠকে এই গোষ্ঠীর গুরুত্ব বোঝালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।সেই সঙ্গে বৈঠকে উপস্থিত রাষ্ট্রপ্রধানদের আগামী অক্টোবরে গোয়ায় অনুষ্ঠিত হতে চলা বৈঠকে আমন্ত্রন জানালেন মোদী।
গোয়ায় অষ্টম বার্ষিক ব্রিকস সম্মেলনের আগে ওই সম্মেলনের রূপরেখা চূড়ান্ত করার লক্ষ্যেই চিনের হাংঝৌ শহরে বৈঠকের আয়োজন করা হয়। সেই বৈঠকে মোদী বলেন, উন্নয়নশীল দেশগুলি যাতে নিজেদের উদ্দেশ্য পূরণ করতে পারে, সেভাবেই কাজ করা উচিত ব্রিকসের। জি-২০ সম্মেলনে যে বিষয়গুলিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, সেগুলির প্রতিক্রিয়াশীল এবং সমষ্ঠিগত সমাধান খুঁজতে হবে। তাঁর দাবি, আন্তর্জাতিক ক্ষেত্রে ব্রিকস প্রভাবশালী হয়ে উঠেছে। তাই সারা বিশ্বে বিভিন্ন বিষয়ে অ্যাজেন্ডা ঠিক করা এই গোষ্ঠীর সব দেশেরই দায়িত্ব।
সেই সঙ্গে দিল্লিকে বাদ দিয়ে গোয়ায় ব্রিকস সম্মেলন আয়োজন করা প্রসঙ্গে মোদী বলেছেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষকে যুক্ত করার উদ্দেশ্যেই রাজধানী নয়াদিল্লির বদলে গোয়ায় এই সম্মেলন আয়োজন করা হচ্ছে। এর ফলে বিমস্টেক গোষ্ঠীভূক্ত দেশগুলির সঙ্গেও সম্পর্ক সুদৃঢ় করার সুযোগ পাওয়া যাবে। নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার ও তাইল্যান্ডের সঙ্গেও আলোচনা করবে ব্রিকস।
এই বৈঠকে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা এবং ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল টেমার হাজির ছিলেন। তাঁদের প্রত্যেককে গোয়ায় ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী।

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top