News Flash

  • Home
  • Uncategorized
  • ঘর বন্টনে অনিয়মের অভিযোগকৈলাসহরে গণবস্থান বিজেপির

ঘর বন্টনে অনিয়মের অভিযোগকৈলাসহরে গণবস্থান বিজেপির

বিশেষ প্রতিনিধি, কৈলাসহর, ৩ সেপ্ঢেম্বর৷৷ প্রধানমন্ত্রী আবাস যোজনায় কৈলাসহর পুর-পরিষদ এলাকায় গরীব মানুষদের ঘর BJP LOGOদেওয়া হবে৷ এজন্য পুর পরিষদের অফিসে ঘর প্রাপকদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে৷ এই তালিকায় দেখা গেছে প্রকৃত গরীব মানুষরা ঘর পাননি, এনিয়ে গত সোমবার (২৩-৪২০১৬) কৈলারহর ব্লক কংগ্রেস পুরসভার চেয়ারপার্সনের নিকট ডেপুটেশন প্রদান করেছিল৷ কংগ্রেসের পর এবার মাঠে নামল বিজেপি৷ প্রকৃত গরীবকে ঘর প্রদান করতে হবে, এই দাবী নিয়ে বিজেপি আজ পুর পরিষদের অফিসের সামনে দুপুর বারোটা থেকে আট ঘন্টার গন অবস্থান শুরু করেছে৷ গন অবস্থানে নেতৃত্ব দিন বিজেপি এর ঊনকোটি জেলার সভাপতি রঞ্জন সিনহা, বিজেপি নেতা নিতীশ দে, বিজেপি ঊনকোটি জেলার মহিলা সভানেত্রী সুমিতা সিনহা আরোও অনেকে৷ গন অবস্থান চলাকালীন বিজেপি নেতা নিতীশ দে সংবাদ প্রতিনিধিদের বলেন, কৈলাসহর পুর পরিষদ ঘর প্রাপকদের যে নামের তালিকা প্রকাশ করেছে তাতে প্রকৃত গরীব মানুষরা ঘর পাননি৷ গরীব মানুষদের নাম বাদ দেওয়া হয়েছে, অবিলম্বে যদি নামের তালিকা সংশোধন না করা হয় তাহলে বিজেপি কৈলাসহরে আরোও বৃহত্তর আন্দোলন করনে৷ তাছাড়াও নিতীশবাবু বলেন, রাজনীতির রঙ না দেখে শুধু শাসক দলের মানুষদের নয় সব অংশের মানুষকে ঘর দিতে হবে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top