News Flash

  • Home
  • Uncategorized
  • গুলি চালানোর হুমকি বিজিবির রণ রূপে বিএসএফও, কৈলাসহর সীমান্তে উত্তেজনা
Image

গুলি চালানোর হুমকি বিজিবির রণ রূপে বিএসএফও, কৈলাসহর সীমান্তে উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৪ সেপ্ঢেম্বর৷৷ আজ কৈলাসহরে ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ ও বাংলাদেশ সীমান্তরক্ষী TRIPURA POLICEবাহিনীর মধ্যে কথোপকথন নিয়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়৷ সীমান্ত কাঁটা তারের বেড়ার কাজ বন্ধ না করলে বিজিবি গুলি করবে বলে হুমকি দেন৷ এদিকে বিএসএফ প্রস্তুত ছিল যে কোন মোকাবিলার সম্মুখীন হতে৷ আজ কৈলাসহর পুরপরিষদ এলাকার শীল পড়ায় ভারত -বাংলাদেশ  সীমান্তে কাঁটাতারের বেড়ার কাজ চলছিল৷ দুই দেশের মধ্যে প্রস্তাবিত জায়গার মধ্যে নির্মাণ সংস্থা কাজ শুরু করেছিল৷ যেহেতু পুর পরিষদ এলাকায় সিঙ্গেল ফেইজ  তারের কাজ, তাই তারের খঁুটির সাপোর্ট পিলারের কাজ নিয়ে শুরু হয় দ্বন্দ্ব৷ কৈলাসহর এলাকা কাঁটাতারের বেড়ার কাজ প্রায় শেষ কিন্তু মাত্র ৪৮০ মিটার শীল পাড়ার কাজ নিয়ে কয়েক বৎসর ধরে দুই দেশের মধ্যে একের পর এক দ্বন্দ্ব লেগেই রয়েছে৷ বিষয়টি দ্রুত সমাধান না হলে হয়ত আগামীদিনে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা৷ আগামীকাল বিজিবি ও বিএসএফ এর মধ্যে ফ্ল্যাগ মিটিং হবার কথা ছিল এই কাজ নিয়ে৷ এর মধ্যে আজ বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী কাজ চলাকালীন সময়ে কাজ করতে বাধা দেয়৷ এবং কাজ বন্ধ না করলে গুলি করতে বাধ্য হবে বলে হুমকিও দেয়৷ বিএসএফ প্রথমে যদিও উত্তেজনার পথে হাঁটেনি৷  কিন্তু বিজিবির উত্তেজিত পরিস্থিতির কারণে বিএসএফ পিছে  হটেনি৷ টিলাবাজার ও সমরুপার ক্যাম্প থেকে শীল পাড়ায় শতাধিক  বিএসএফ জওয়ান হাতিয়ার নিয়ে জড়ো হয়৷ দেখা গেছে বাংলাদেশের পক্ষ থেকে যে কোন ধরনের প্রস্তুতির মোকাবিলা করার জন্য বিএসএফ তৈরি৷ বিষয়টি দ্রুত সমাধান না হলে এই জায়গার কাজ নিয়ে যদি বিএসএফ ও বিজিবির মধ্যে কোন সময় গন্ডগোল শুরু হয় তাহলে অনেক নিরীহ মানুষের ক্ষয়ক্ষতি হবে৷ তাই দুই দেশ এই বিষয়টি আলোচনা করে সিদ্ধান্তে পৌঁছার দাবি জানিয়েছে বুদ্ধিজীবী মহল৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top