News Flash

  • Home
  • Uncategorized
  • দীপা কর্মকারকে সংবর্ধনা মুুকুল রায় আসছেন কাল
Image

দীপা কর্মকারকে সংবর্ধনা মুুকুল রায় আসছেন কাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্ঢেম্বর৷৷ আগামী চার সেপ্ঢেম্বর রাজ্যে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ

দীপা কর্মকার
দীপা কর্মকার

সভাপতি মুকুল রায়৷ তিনি রাজ্য সফরকালে উদয়পুরে একটি জনসভায় বক্তব্য রাখবেন৷ দলীয় সূত্রে জানা গিয়েছে ঐ সভায় ভাল সংখক ভোটার তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন৷ তিনি দলের বেশ কিছু সাংগঠনিক বিষয় নিয়েও নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে৷ এদিকে, অলিম্পিয়ান জিমনাস্ট সোনার মেয়ে দীপা কর্মকার ও তাঁর কোচ বিশ্বেশ্বর নন্দীকেও দলের তরফ থেকে সংবর্ধনা দেওয়া হবে৷ এই সংবর্ধনা অনুষ্ঠানেও উপস্থিত থাকবে মুকুল রায়৷
বংলাদেশ দিয়ে রাজ্যে পেট্রোপণ্য আনা শুরু ৭ ই
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্ঢেম্বর৷৷ ইন্ডিয়ান অয়েল আগামী সাত সেপ্ঢেম্বর থেকে বাংলাদেশ দিয়ে ত্রিপুরায় পেট্রোপণ্য নিয়ে আসবে৷ গুয়াহাটি থেকে পেট্রোপণ্যবাহী ট্যাঙ্কারগুলি বাংলাদেশে যাবে সেখানে থেকে ত্রিপুরায় আসবে৷ জুলাইয়ের ১৮ তারিখ বাংলাদেশের রাজধানী ঢাকায় সেই দেশের মহাসড়ক মন্ত্রকের সাথে আইওসির মৌ হয়েছে৷ গুয়হাটি থেকে এই ট্যাঙ্কার ট্রাক মেঘালয়ের ডাওকি সীমান্ত দিয়ে বাংলাদেশে যাবে৷ সেখানে থেকে কৈলাসহর সীমান্ত দিয়ে ত্রিপুরায় প্রবেশ করবে৷ প্রথম পর্যায়ে দশটি ট্যাঙ্কার পেট্রোপণ্য নিয়ে গুয়হাটি থেকে যাত্রা করবে সাতই সেপ্ঢেম্বর৷ গত ২৯ আগষ্ট এই বিষয়ে কেন্দ্রীয় সরকার অনুমোদন দিয়েছিল৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top