News Flash

  • Home
  • Uncategorized
  • হাল ছাড়ছে না প্রতিরক্ষামন্ত্রক, বায়ুসেনার বিমানের খোঁজ পেতে তল্লাশি জারি
Image

হাল ছাড়ছে না প্রতিরক্ষামন্ত্রক, বায়ুসেনার বিমানের খোঁজ পেতে তল্লাশি জারি

চেন্নাই, ১ সেপ্টেম্বর (হি.স.) : এখনও নিখোঁজ বায়ুসেনার বিমানের খোঁজ পেতে তল্লাশি জারিরেখেছে প্রতিরক্ষামন্ত্রক| একথা SUBHASH BHAMRAজানালেন প্রতিরক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুভাষ ভামরে| গত ২২ জুলাই চেন্নাই থেকে পোর্ট ব্লেয়ার যাওয়ার পথে বঙ্গোপসাগরের উপর দিয়ে যাওয়ার সময় নিখোঁজ হয়ে যায় এএন-৩২ নামে বায়ুসেনার বিমানটি| বিমানে মোট ২৯ জন আরোহী ছিলেন| বিমানটির সন্ধানে নামে উপকূল রক্ষী বাহিনী, বায়ুসেনা এবং নৌসেনা| কিন্তু, প্রায় দেড়মাস কাটতে চললেও এখনও বিমানটির সন্ধান পাওয়া যায়নি| সুভাষ ভামরে বলেন, জলের তলায়ও সন্ধান চালানো হয়েছে| কিন্তু, নিখোঁজ বিমানের কোনও হদিস পাওয়া যায়নি| তবে এখনই হাল ছাড়তে তাঁরা রাজি নন বলে সুভাষ ভামরে জানান| বিমানের আরোহীদের পরিবারকে প্রতিনিয়ত সমস্ত তথ্য জানানো হচ্ছে| ঘটনার তদন্ত চলছে বলেও জানান তিনি|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top