News Flash

  • Home
  • Uncategorized
  • সিঙ্গুর ইসু্যতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ মানস ভুঁইঞা
Image

সিঙ্গুর ইসু্যতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ মানস ভুঁইঞা

কলকাতা, ১ সেপ্টেম্বর (হি.স.) : সিঙ্গুর ইসু্যতে সুপ্রিম কোর্টের রায় চাষিদের পক্ষে যাওয়ার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের MANASসর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী বলেও আখ্যা দেন কংগ্রেস বিধায়ক মানস ভুঁইঞা| বৃহস্পতিবার বিধানসভায় সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ মানস ভুঁইঞা|
বুধবার সুপ্রিম কোর্ট রায় দিয়ে জানিয়েছে, সিঙ্গুরে বাম সরকারের জমি অধিগ্রহণ অবৈধ ছিল| এরপরই খুশিতে মেতে ওঠে সিঙ্গুর| কৃষকদের জমি ফিরিয়ে দেওয়ার তোড়জোড় শুরু করে দেন মুখ্যমন্ত্রীও| কংগ্রেসের তরফে দাবি করা হয়, এই রায় শুধু তৃণমূলের জয় নয়, কংগ্রেসেরও জয়| কারণ, সিঙ্গুর ইসু্যতে কংগ্রেস, তৃণমূলের পাশেই ছিল| আর বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে মানস ভুঁইঞার মুখ থেকে শোনা গেল মমতাস্তুতি| তিনি বলেন, বিরোধিতার জন্য বিরোধিতা নয়, সমালোচনার জন্য সমালোচনা নয়, বরং বিরোধিতা ছেড়ে কংগ্রেসের পরিষদীয় দল ও প্রদেশ কংগ্রেসের উচিত মুখ্যমন্ত্রীর দিকে দৃষ্টিনিক্ষেপ করে জাতীয় কংগ্রেসের ঐতিহাসিক অবস্থান মূল্যায়ন করা|
তিনি আরোও বলেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আমি মনে করি, তিনি দেশের সবথেকে ভালো মুখ্যমন্ত্রী| আগামীদিনের রাজনীতিতে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন| বিভেদমূলক শক্তির বিরুদ্ধে লড়াই, গণতন্ত্রের মূল্যায়ন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করছি| এদিকে, কংগ্রেস কর্মীদের দল ছেড়ে তৃণমূলে যোগদান প্রসঙ্গে মানসবাবু বলেন, রাতে যখন বাড়ি যাই, বুকে ব্যথা করে| শুতে যাই যখন দুচোখ দিয়ে জল পড়ে| সকালে উঠে খবর দেখলে মাথায় আগুন বের হয়| সেইসঙ্গে ফের একবার তিনি অধীর চৌধুরী ও আবদুল মান্নানকে আক্রমণ করেন| বলেন, কংগ্রেসের দুই মহান নেতা, একজন অধীর চৌধুরী, ১৯৯১ সালে বাম রাজনীতি ছেড়ে কংগ্রেসে যোগদান করেছিলেন| আর একজন আবদুল মান্নান, যিনি ১০ বছর পর বিধানসভার মুখ দেখেছেন| তাঁদের একটাই কাজ, মানস ভুঁইঞাকে বেইজ্জত করা, দল থেকে তাড়ানো| দলীয় সংগঠন কী হবে, কর্মীদের পাশে দাঁড়াতে হবে, এসব ভাবনা তাঁদের মাথাতেই নেই|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top