News Flash

  • Home
  • Uncategorized
  • রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন রাজ্যের দুইজন শিক্ষক
Image

রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন রাজ্যের দুইজন শিক্ষক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্ঢেম্বর৷৷ ৫ সেপ্ঢেম্বর দেশের প্রথম রাষ্ট্রপতি সর্বপল্লী ডঃ রাধাকৃষ্ণণের জন্মদিন৷ দিনটি booksগোটা দেশেই শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে থাকে৷ এই দিবসটিকে স্মরণীয় করে রাখতে প্রতিবছরই দেশের শিক্ষকদের জাতীয় পুরস্কারে ঘোষিত করে থাকেন রাষ্ট্রপতি৷ এবছরও ৫ সেপ্ঢেম্বর নয়াদিল্লিতে শিক্ষক দিবস অনুষ্ঠান উপলক্ষ্যে রাষ্ট্রপতি প্রণব মুখার্জি শিক্ষকদের হাতে জাতীয় পুরস্কার তুলে দেবেন৷ এবছর ত্রিপুরা থেকেও দুজন শিক্ষক জাতীয় পুরস্কার পাওয়ার জন্য নির্বাচিত হয়েছেন৷ তাদের মধ্যে একজন হলেন উদয়পুরের জগন্নাথ দিঘির পাড়ের বাসিন্দা৷ তিনি দীর্ঘদিন ধরেই শিক্ষকতা করে আসছেন৷ শিক্ষক দিবস উপলক্ষ্যে এবৎসর রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন রাজ্যের দুইজন শিক্ষক৷ এর মধ্যে একজন শিক্ষক হচ্ছেন গোমতী জেলার উদয়পুরের রাজারবাগ উচ্চ বুনিয়াদি সুকলের প্রধান শিক্ষক বিধান নন্দী৷ আগামী ৫ সেপ্ঢেম্বর শিক্ষক দিবসের দিন রাজধানী দিল্লিতে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির হাত থেকে পুরস্কার ও সংবর্ধনা গ্রহণ করবেন বিধান নন্দী৷ ৫৫ বৎসর বয়সী বিধানবাবু বিএ এবং বিএসসি দুটোই পাশ৷ বাড়ি উদয়পুরের জগন্নাথ দিঘির পূর্ব পাড়ে৷ গত ২ বৎসর যাবত বিধানবাবু অত্যন্ত সুনামের সাথে রাজারবাগ উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন৷ বিধানবাবুর এই সাফল্যে খুশী রাজারবাগর উচ্চ বুনিয়াদী সুকলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সহ গোটা গোমতী জেলাবাসী৷ এবৎসর রাষ্ট্রপতি পুরস্কারের জন্য নির্বাচিত হওয়ার ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে বিধানবাবু বলেন, এই সম্মান তার একার নয় এই সম্মান তার  সহকর্মীদের পাশাপাশি গোটা জেলাবাসীর৷ উনি জানান, ছাত্রছাত্রীদেরকে কুসংস্কারমুক্ত করাই  হল উনার লক্ষ্য৷ এইব্যাপারে সুকলের শিক্ষক শিক্ষিকাদের অভিমত বিধানবাবু সুকলে জয়েন করার পর থেকেই সুকলের অনেক উন্নয়ন হয়েছে৷ তিনি সর্বদা সুকলের ছাত্রছাত্রীদের   স্বার্থে কাজ করে যাচ্ছে৷ উনার এই সাফল্যে সুকলের শিক্ষক শিক্ষিকাদের ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top