News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের সাংসৃকতিক ঐতিহ্যে চিড় ধরাবার চেষ্টা হচ্ছে ঃ মুখ্যমন্ত্রী
Image

রাজ্যের সাংসৃকতিক ঐতিহ্যে চিড় ধরাবার চেষ্টা হচ্ছে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্ঢেম্বর৷৷ নজরুল কলাক্ষেত্রে সাউন্ড রেকডিরং স্টুডিও-র উদ্বোধন এক অভিনব প্রয়াস৷ SOUNDরাজ্যের সাংসৃকতিক কর্মকান্ডের সাথে যুক্ত এই প্রয়াস৷ এখানে নজরুল কলাক্ষেত্রের পত্তনের লক্ষ্য নিয়ে যখন কাজ শুরু হয় তখন শুধু প্রেক্ষাগৃহই নয় সাউন্ড রেকর্ডিং, ওপেন থিয়েটার বিষয়গুলো যুক্ত করা হয়েছিল৷ আজ নজরুল কলাক্ষেত্রে তথ্য ও সংসৃকতি দপ্তরের উদ্যোগে সাউন্ড রেকডিরং স্টুডিও-র উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মানিক সরকার একথাগুলো বলেন৷ তিনি বলেন, এখানে একটি উন্নতমানের লাইব্রেরী করারও চিন্তা ভাবনা রয়েছে সরকারের৷ অতীতের সম্পদকে কাজে লাগিয়ে নতুন সৃষ্টিকে যাতে আরও আকর্ষনীয় করা যায় সেই লক্ষ্যেই এই প্রচেষ্টা নেওয়া হবে৷
সাউন্ড রিকডিও-র উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে চলচ্চিত্র তৈরীর জন্য একটি ইনডোর স্টুডিও নির্মাণের প্রয়োজনীয়তা রয়েছে৷ এজন্য তিনি তথ্য ও সংসৃকতি দপ্তরের আধিকারিক ও সংশ্লিষ্ট সকলকে চিন্তা ভাবনা করে একটা উদ্যোগ নিতে বলেন৷ তিনি বলেন, রাজ্যে চলচ্চিত্র শিল্পের বিকাশের সম্ভাবনা রয়েছে৷ উপজাতি সংসৃকতির সাথে যুক্ত বিকাশমান তরুণ-তরুণীরা রাজ্যে চলচ্চিত্র নির্মাণ করেছেন ইতিমধ্যেই৷ তাদের এই প্রয়াস প্রশংসিত ও সমাদৃত হয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, চলচ্চিত্র শিল্পের জন্য একটা ইনডোর স্টুডিও জন্য প্রয়োজনীয় জমি দেখে তা সরকারের কাছে প্রস্তাব দেওয়া হলে তা খতিয়ে দেখা দবে৷ প্রয়োজনীয় অর্থ সংকুলান করার উদ্যোগ নেবে সরকার৷ মুখ্যমন্ত্রী বলেন, আমাদের রাজ্যের শিল্পীরা দেশের সাংসৃকতিক মঞ্চে সুনাম অর্জন করছেন৷ সংগীত নাটক যন্ত্র সংগীতে এই সুনাম আমরা পেয়েছি৷ তাদের সৃষ্টির আরও বিকাশে এই সাউন্ড রেকডিরং স্টুডিও এক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে৷
মুখ্যমন্ত্রী বলেন, আমাদের সংসৃকতিক ঐতিহ্য হচ্ছে একতা-সম্প্রীতি ও সহিষ্ণুতা৷ এতে চিড় ধরাবার চেষ্টা হচ্ছে৷ এই অশুভ প্রবণতা যাতে মাথা চাড়া দিতে না পারে সেজন্য রাজ্যের শিল্পীদের সতর্ক নজর রাখার আহ্বান জানান মুখ্যমন্ত্রী৷ তিনি আশা প্রকাশ করেন মানুষকে সুস্থ চেতনায় বিকশিত হতে, মানুষে মানুষে সংহতির চেতনা অটুট রাখতে শিল্পীরা তাদের সৃষ্টির মাধ্যমে ঐক্য সংহতির বার্তা পৌঁছে দেবেন৷ মুখ্যমন্ত্রী এই সাউন্ড রেকডিরং স্টুডিও স্থাপনে সহায়তা করায় দেশের প্রখ্যাত সাউন্ড ইঞ্জিনীয়ার দামন সূদ, প্রখ্যাত সংগীত শিল্পী পন্ডিত অজয় চক্রবর্তী, চলচ্চিত্র নির্দেশক সন্দীপ রায় ও গৌতম ঘোষ এবং এন বি সি সি কর্তৃকপক্ষকে ধন্যবাদ জানান৷
অনুষ্ঠানে সভাপতিত্ব করে তথ্য ও সংসৃকতি মন্ত্রী ভানুলাল সাহা বলেন, রাজ্যে সাংসৃকতিক পরিমন্ডলের সাথে যুক্ত যারা, তারা দীর্ঘদিন ধরেই একটি সাউন্ড স্টুডিও এবং ভি ডি ও রেকডিরং -র দাবী করে আসছিলেন৷ অদূর ভবিষ্যতে অর্থের সংস্থান হলে ভি ডি ও রেকডিরং স্টুডিও স্থাপনের উদ্যোগ নেবে সরকার৷ তিনি বলেন, ভারত বিখ্যাত সাউন্ড ইঞ্জিনীয়ার দামন সূদের পরামর্শে এই স্টুডিও করা হয়েছে৷ এই স্টুডিও পরিচালনার জন্য এখানকার তিনজন কর্মীকে কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম এন্ড টেলিভিশন ইন্সটিটিউট থেকে তিন পর্যায়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷
উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি তথ্য ও সংসৃকতি দপ্তরের বিশেষ সচিব এম এল দে বলেন, এই সাউন্ড রেকডিরং স্টডিও -র উদ্বোধনের ফলে এখারকার সংগীত শিল্পী, যন্ত্র শিল্পী, আবৃত্তিকার ও বিজ্ঞাপন নির্মাতাদের বিশেষ উপকারে আসবে৷ রাজ্যের শিল্পীদের প্রতিভা ও পারদর্শিতা সমৃদ্ধ করবে রাজ্যের সাংসৃকতিক জগত৷ স্বাগত বক্তব্যে তথ্য ও সংসৃকতি দপ্তরের অধিকর্তা এম কে নাথ বলেন, রাজ্যের সাউন্ড রেকডিরং স্টুডিও -র প্রয়োজনীয়তা রয়েছে তা অনুভব করে ২০১২ সাল থেকে এই স্টুডিও স্থাপনের প্রচেষ্টা নেওয়া হয়৷ ২১ মার্চ, ২০১৪ থেকে এর কাজ শুরু হয়৷ শেষ হয় ২৩ ফেব্রুয়ারী, ২০১৫৷ তিনি বলেন, এই স্টুডিও -র কাজের সময় হল ছুটির দিন ব্যতীত সকলা ১০টা সন্ধ্যা ৬ টা পর্যন্ত৷ এই সাউন্ড রেকডিরং স্থাপনে ব্যয় হয়েছে ১ কোটি ২ লক্ষ ৭২ হাজার টাকা৷ এখানে ট্রেকিং, ইন্সট্রুমেন্টালস, ভয়েস ওভার, ভোকাল, লাইভ রেকডিরং, মিক্সিং ও মাস্টারিং এর সুবিধা রয়েছে৷ এই সাউন্ড রেকর্ডিং স্টুডিও স্থাপনে ন্যাশনাল সুকল অফ ড্রাম, প্রখ্যাত সংগীত শিল্পী পন্ডিত অজয় চক্রবর্তী, চলচ্চিত্র নির্মাতা সন্দীপ রায় ও গৌতম ঘোষের পরামর্শ নেওয়া হয়েছে৷ এই সাউন্ড রেকডিরং স্টুডিও ব্যবহারের জন্য নূ্যনতম ভাড়া ধার্য্য করা হয়েছে৷ ভোকাল/ইন্সট্রউমেন্ট/জিঙ্গেলস এর জন্য প্রতি ঘন্টায় ৫০০ টাকা৷ লাইভ ও একুসষ্টিক ড্রাম রেকডিরং -এর জন্য প্রতি ঘন্টায় ৭০০ টাকা এবং সারা দিন রেকর্ডিং -এর জন্য ৫ হাজার টাকা৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top