News Flash

  • Home
  • Uncategorized
  • বিনা টিকিটে সফরএগার দিনে জরিমানা আদয় কোটি টাকা
Image

বিনা টিকিটে সফরএগার দিনে জরিমানা আদয় কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্ঢেম্বর৷৷ বিনা টিকিটে সফর করার অপরাধে জরিমানা বাবাদ পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে Northeast-Frontier-Railwayএগার দিনে আদায় করেছে ১ কোটি ৫ লক্ষ টাকা৷ পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে সূত্রে এই সংবাদ জানা গিয়েছে৷ সংবাদ সূত্রটি আরও জানিয়েছে, পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের পাঁচটি প্রধান রেলওয়ে ডিভিশনের কাঠিহার, আলিপুরদোয়ার, রাঙ্গিয়া, লামডিং এবং তিনসুকিয়া৷ মোট ১৮০ জন রেলওয়ে কর্মী বিশেষ অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেছে৷ টিকিট ছাড়া মোট ১৬ হাজার ৮০৭ জন যাত্রী সফর করেছিলেন৷ টিকিট চ্যাকিং করতে গিয়ে তারা ধরা পড়ে এবং জরিমানা দিয়েছেন৷ গত ২০ আগষ্ট থেকে ৩১ আগষ্ট পর্যন্ত এই অভিযান চালানো হয়েছে বলে জানা গিয়েছে৷ এদিকে, ২২ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত অনুরূপ অভিযান চালানো হয়েছিল৷ তাতে ১৪, ৫৪৮ জন যাত্রী বিনা টিকিকে সফর করার সময় তখন জরিমানা বাবাদ প্রায় এক কোটি টাকা আদায় করা হয়েছিল৷ অভিযান চালানোর ফলে স্টেশনগুলিতে টিকিট কাটার হার বেড়েছে ১২২৫ শতাংশ৷ তবে এই হার মূলত আন রিজার্ভড টিকিটে৷  চলতি অর্থ বছরে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে অভিযান চালানোর ফলে ৪৩ শতাংশ বেড়েছে৷ এই সময়ে টিকিট বিহীন যাত্রীর কাছ থেকে আদায় হয়েছে জরিমানা বাবাদ প্রায় ১৫ কোটি টাকা৷ রেলওয়ে বোর্ডের তরফ থেকে যে লক্ষ্যমাত্র নেওয়া হয়েছিল অভিযানে জরিমানা আদায় করার তার থেকে ১৮৬ শতাংশ বেড়েছে৷ এই ধরনের অভিযান আগামীদিনেও অব্যাহত থাকবে বলে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের এক আধিকারীক জানিয়েছেন৷ এদিকে, এই অভিযান চালানোর সময় রেলওয়ের কর্মীরা যাত্রীদেরকে সচেতন করেছেন যাতে তাঁরা বৈধ টিকিট কেটে সফর করেন৷ একই সঙ্গে সতর্ক করা হয়েছে কোনভাবেই যাতে যাত্রীরা টিকিট না কেটে সফর না করেন৷ টিকিট ছাড়া সফর করার মানেই হল রেলের রাজস্বের ক্ষতি৷ তাতে করে রেলওয়ের বিভিন্ন প্রকল্প এবং পরিষেবাগুলি ব্যহত হতে পারে৷ প্রসঙ্গত, ভারতের রেল পরিষেবার মানোন্নয়ন ক্রমাগত হচ্ছে৷ আর তাতে যাত্রীসাধারণের ভূমিকা অপরিসীম৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top