নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (হি.স.): সাধারণ ধর্মঘটের কোনও প্রভাবই পড়ল না রাজধানীতে| অন্যান্য দিনের মতো শুক্রবারও
দিল্লির জনজীবন স্বাভাবিকই ছিল| যন্তরে মন্তরে ধর্মঘটীরা বিক্ষোভ দেখিয়েছেন ঠিকই, তবে সেই বিক্ষোভ কোনও কাজে আসেনি| দিল্লিতে যানবাহন চলেছে অন্যান্য দিনের মতোই| তবে দিল্লিতে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক ও পোস্ট অফিসে ধর্মঘটের প্রভাব পড়েছে| দিল্লির সফদরজং হাসপাতালের বাইরে বিক্ষোভ প্রদর্শন করে দিল্লি নার্স ইউনিয়ন|
ধর্মঘটের মিশ্র প্রভাব পড়েছে হরিয়ানার গুরগাঁওতে| সেখানে হরিয়ানা পরিবহণের সরকারি বাস চলেনি| গাজিয়াবাদে কারখানায় বনধের প্রভাব পড়েছে| উত্তরপ্রদেশের বারাণসীতে বনধে মিশ্র সাড়া মিলেছে| বনধে মার খেয়েছে ভূস্বর্গের হোটেল ব্যবসা| ঝুঁকি নিয়ে বেড়াতে বেরোননি পর্যটকরা|

ধর্মঘটে স্বাভাবিক দিল্লির জনজীবন, গুরগাঁওতে মিশ্র প্রভাব
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















