News Flash

  • Home
  • Uncategorized
  • করণ জোহরের বিরুদ্ধে ঘুষের অভিযোগে তদন্ত দাবি অজয় দেবগনের
Image

করণ জোহরের বিরুদ্ধে ঘুষের অভিযোগে তদন্ত দাবি অজয় দেবগনের

মুম্বই, ২ সেপ্টেম্বর (হি.স.) : ছবি নিয়ে বক্স অফিস লড়াই তো বহুদিন থেকেই চলে আসছে বলিউডে | তবে বক্স অফিসের Devganবাইরেও ছবির ব্যবসাকে ঠিক রাখতে নতুন লড়াই শুরু করলেন পরিচালক করণ জোহর ও অভিনেতা-পরিচালক অজয় দেবগণ | আর এই লড়ায়ে করণ জোহর ও কমল রশিদ খানের বিরুদ্ধে তদন্ত দাবি করলেন অজয় দেবগন| অভিযোগ করণ জোহর নাকি ইতিমধ্যেই কমল রশিদ খানকে ২৫ লাখ টাকা দিয়েছেন| অ্যায় দিল হ্যায় মুশকিলের হয়ে টুইটারে ভালো পোস্ট করার জন্যই নাকি টাকাটা দিয়েছেন করণ| সেই সঙ্গে কমলকে নাকি এও বলা হয়েছে, তিনি যেন শিবায়ের বিরুদ্ধে নেগেটিভ কমেন্ট করেন|
কমল রশিদ খান নাকি ইতিমধ্যেই টুইটারে শিবায়ের সম্বন্ধে নেতিবাচক কথা বলতে শুরু করে দিয়েছেন| অজয়ের কানে কথাটি পৌঁছনোর পর তিনি তাঁর বিজ়নেট অ্যাসোসিয়াট কুণাল মঙ্গতকে কমলকে ফোন করার কথা বলেন| তারপরই নাকি অজয়ের কানে আসে তথ্যগুলি| কমল নাকি তাঁকে বলেছেন অ্যায় দিল হ্যায় মুশকিল সম্পর্কে ভালো কথা বলার জন্য তাঁকে টাকা দেওয়া হয়েছে| কুণাল ও কমলের ফোনের কথা রেকর্ড করা আছে| সংবাদমাধ্যমের কাছে সেই রেকর্ডিং পাঠানো হবে|
ঘটনার পর অজয় দেবগন বিষয়টি নিয়ে তদন্ত দাবি করেছেন| তাঁর বিবৃতিতে বলা হয়েছে, তাঁর বাবা বহুদিন ধরে সিনেমা জগতের সঙ্গে যুক্ত আছেন| তিনি নিজেও মোটামুটি ১০০টি ছবির সঙ্গে যুক্ত ছিলেন| এখনও আছেন| কিন্তু দুঃখের বিষয় কমল রশিদ খানের মতো কিছু লোক ইন্ডাস্ট্রি নিয়ে নেতিবাচক কমেন্ট করছেন আর প্রযোজকের থেকে টাকাও নিচ্ছেন| আর ইন্ডাস্ট্রির কিছু লোক সেটি সমর্থনও করছে| এই জন্যই তিনি তদন্ত দাবি করেছেন| এ বছর দিওয়ালিতে মুক্তি পাবে অ্যায় দিল হ্যায় মুশকিল এবং শিবায়| অ্যায় দিল হ্যায় মুশকিল একটি লাভস্টোরি| অন্যদিকে শিবায় অ্যাডভেঞ্চার ফিল্ম|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top