News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষকদের চাকুরিচ্যুতি মামলার শুনানী সোমবার পর্যন্ত স্থগিত
Image

শিক্ষকদের চাকুরিচ্যুতি মামলার শুনানী সোমবার পর্যন্ত স্থগিত

বিশেষ প্রতিনিধি, অমরপুর, ২ সেপ্ঢেম্বর৷৷ ১০,৩২৩ জন শিক্ষকের চাকুরিচ্যুতি মামলার শুনানি সোমবার পর্যন্ত স্থগিত হয়ে SUPREME COURTগিয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে৷ শুক্রবার মামলাটি ডিভিশন বেঞ্চে উঠেছিল৷ সুপ্রিম কোর্টের রাজ্যের স্ট্যান্ডিং কাউন্সেল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সুপ্রিম কোর্টের ৫নং কোর্টে ৫নং আইটেম হিসেবে মামলাটি রয়েছে৷ কিন্তু এদিন রেজিস্টার কোর্টে ওঠার পর তা সোমবার পর্যন্ত স্থগিত করা হয়েছে৷ জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি যষ্ঠী চলমেশ্বর এবং মাননীয় বিচারপতি অভয় মনোহর সাপ্রের ডিভিশন বেঞ্চে সোমবার মামলাটি উঠবে৷ রাজ্য সরকারের পক্ষে আইনজীবী আদালতকে অবহিত করবেন যে মামলার সব পক্ষভুক্তকে নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েও প্রচার করা হয়েছে৷ এবার মামলার শুনানি শুরু হোক৷ স্ট্যান্ডিং কাউন্সেল জানিয়েছেন, ডিভিশন বেঞ্চ আইনজীবীদের বক্তব্যে সন্তুষ্ট হলে মূল মামলার শুনানির তারিখ ধার্য করতে পারেন৷
উল্লেখ্য, ২০১৪ সালে ত্রিপুরা হাইকোর্টের মুখ্যবিচারপতি দীপক গুপ্তা এবং বিচারপতি এস সি দাসের ডিভিশন বেঞ্চ এক আদেশে ২০১০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত নিযুক্ত হওয়া সব সরকারি শিক্ষকের নিযুক্তি বাতিল করে দেয়৷ অস্নাতক,স্নাতক এবং স্নাতকোত্তর মিলিয়ে ১০,৩২৩ জন শিক্ষকের চাকুরিচ্যুতির নির্দেশ দেয় ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ৷ হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে তিনটি স্পেশাল লিভ পিটিশন করা হয় সুপ্রিম কোর্টে৷ একটি করে রাজ্য সরকার, আরেকটি করে ক্ষতিগ্রস্ত মামলায় পক্ষভুক্ত শিক্ষকরা এবং অন্যটি করেন মামলায় পক্ষভুক্ত নন অথচ রায়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন শিক্ষকরা৷ এই পিটিশনের ভিত্তিতে সুপ্রিমকোর্ট হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ জারি করেছিল৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top