News Flash

  • Home
  • Uncategorized
  • বন্ধুর হাতে খুন হলো আরেক বন্ধু
Image

বন্ধুর হাতে খুন হলো আরেক বন্ধু

মালদা, ২ সেপ্টেম্বর (হি.স): বন্ধুর হাতে খুন হল আরেক বন্ধু বলে অভিযোগ উঠেছে| শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে murderইংরেজবাজার থানার মহদিপুর গ্রাম পঞ্চায়েতের খাসিমারী গ্রামে| পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুফল ঘোষ (৫০)| মৃতের এক ভাই পরিমল ঘোষ এই ঘটনায় সুফলের এক বন্ধু গণেশ ঘোষের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন| পুলিশ জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে মৃত সুফল ঘোষের একটি সাইকেল হারিয়ে যায়| এই ঘটনায় তারই বন্ধু গণেশ ঘোষকে সন্দেহ করে বশে সুফল| গণেশ নাকি সুফলের সাইকেল চুরি করে বিক্রি করে দিয়েছে বলেও অভিযোগ করেন| আর এনিয়ে দুই বন্ধুর মধ্যে ওইদিন চরম বচসা হয়| বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ সুফলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় গণেশ| এরপর শুক্রবার সকালে বাড়ি থেকে ৫০০ মিটার দূরে সুফলের গাছে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়| পুলিশকে অভিযোগে মৃতের ভাই পরিমল ঘোষ জানিয়েছেন, দাদার একটি হাত অকেজা ছিল| ফলে দাদার পক্ষে গাছে উঠে গলায় ফাঁস জড়িয়ে আত্মহত্যা করাটা কোনওমতেই সম্ভব নয়| আর ও কেন আত্মহত্যা করতে যাবে| সাইকেল চুরির ঘটনায় প্রতিবেশী গণেশ ঘোষ দাদাকে পিটিয়ে খুন করার পর গাছে ঝুলিয়ে দিয়েছে| পুলিশ জানিয়েছে, এই মৃতু্যর ঘটনার অভিযুক্ত গণেশ ঘোষ পলাতক| তার খোঁজ চালানো হচ্ছে|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top