News Flash

  • Home
  • Uncategorized
  • পুকুরে উদ্ধার বৃদ্ধার লাশ খুনের অভিযোগ স্বজনদের
Image

পুকুরে উদ্ধার বৃদ্ধার লাশ খুনের অভিযোগ স্বজনদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্ঢেম্বর৷৷ এয়ারপোর্ট থানাধীন তুফুনিয়া লুঙ্গা গ্রামের প্রয়াত বৃন্দাবন দাসের স্ত্রী মায়া রানী BLOODদাসের মৃতদেহ উদ্ধার হয় বাড়ির পাশের এক পুকুর থেকে৷ এদিন সকালে গ্রামের মানুষ পুকুরে গিয়ে ওনার ভাসমান মৃতদেহ দেখতে পায়৷ এরপরই থানায় খবর দেয়৷ মায়ারানী গতকাল রাতে গ্রামের এক বাড়িতে কীর্তনে গিয়েছিল৷ রাতে ফেরার পথেই ঘটনা ঘটে৷ তিনি বাড়ির কাচাকাছি পর্যন্ত এসেছিলেন প্রায় ৭০ বছর বয়সী রাজমোহন দাসের সাথে৷ এরপর রাজমোহনকে তিনি চলে যেতে বলে বাকি রাস্তা একা আসনে বলে জানান রাজমোহন৷ রাত তখন প্রায় ১১৩০ বাজে৷ অন্যদিকে মৃতার আত্মীয় নিমাই দাস খুনের অভিযোগ করেন৷
এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ একটি মামলা রুজু করেছে৷ তদন্ত চলছে৷ খবর লেখা পর্যন্ত পুলিশ কাউকেই আটক করতে পারেনি৷ এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মহিলার দেহে বেশ কিছু আঘাতের চিহ্ণ রয়েছে৷ পুলিশের ধারণা রাতের অন্ধকারে মায়ারাণীকে খুন করা হয়েছে৷ কিন্তু কেন বা কারা এই বৃদ্ধাকে খুন করবে তা নিয়েও ধোঁয়ার সৃষ্টি হয়েছে৷ তবে মহিলার এই মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top