News Flash

  • Home
  • Uncategorized
  • বাম আমলে সিঙ্গুরে জমি অধিগ্রহণ অবৈধ, যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের, আনন্দে মেতেছে সিঙ্গুরের মানুষ
Image

বাম আমলে সিঙ্গুরে জমি অধিগ্রহণ অবৈধ, যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের, আনন্দে মেতেছে সিঙ্গুরের মানুষ

নয়াদিল্লি, ৩১ আগস্ট (হি.স.): বাম আমলে সিঙ্গুরে জমি অধিগ্রহণ অবৈধ ছিল| বুধবার বহু প্রতীক্ষিত সিঙ্গুর মামলার রায়ে Singurএমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট| একইসঙ্গে শীর্ষ আদালতের রায়ে বিরাট জয় পেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| সুপ্রিম কোর্ট বুধবার যুগান্তকারী রায় দিয়ে জানায়, ২০০৬ সালে যে ভাবে সিঙ্গুরে জমি অধিগ্রহণ করেছিল বামফ্রন্ট সরকার, তা বৈধ নয়| জমি অধিগ্রহণ আইন মেনে সেই অধিগ্রহণ হয়নি| ১২ সপ্তাহের মধ্যে জমি কৃষকদের ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত|
২০০৬ সালে টাটাদের ন্যান্যো গাড়ির জন্য সিঙ্গুরের প্রায় হাজার একর জমি অধিগ্রহণ করা হয়| ক্ষমতায় এসে বিধানসভায় সিঙ্গুর জমি পুনর্বাসন ও উন্নয়ন আইন পাস করায় পশ্চিমবঙ্গ সরকার| টাটারা হাইকোর্টে গেলে সিঙ্গুর আইন সাংবিধানিক ও বৈধ বলে রায় দেয় সিঙ্গল বেঞ্চ| কিন্তু, হাইকোর্টের ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে যায় সিঙ্গল বেঞ্চের রায়| হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় পশ্চিমবঙ্গ সরকার| বুধবার বিচারপতি ভি গোপাল গৌড়া এবং বিচারপতি অরুণ মিশ্রের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ১৮৯৪ সালের আইন প্রয়োগ করে সিঙ্গুরে জমি অধিগ্রহণ করা ঠিক হয়নি|
সিঙ্গুর মামলায় যুগান্তকারী রায় দিয়েছে সুপ্রিম কোর্ট| বুধবার শীর্ষ আদালতের বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি গোপাল গৌড়ার ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ২০০৬ সালে সিঙ্গুরের জমি অধিগ্রহণ অবৈধ ও অসাংবিধানিক ছিল| শীর্ষ আদালতের ঐতিহাসিক রায়ে বিরাট জয় পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| স্বাভাবিকভাবেই খুশি সিঙ্গুরের মানুষও| বহু প্রতীক্ষিত এই রায় শোনার পর সবুজ আবির খেলায় মেতেছেন সিঙ্গুরের মানুষজন|
সুপ্রিম কোর্ট বুধবার যুগান্তকারী রায় দিয়ে জানায়, ২০০৬ সালে যে ভাবে সিঙ্গুরে জমি অধিগ্রহণ করেছিল বামফ্রন্ট সরকার, তা বৈধ নয়| জমি অধিগ্রহণ আইন মেনে সেই অধিগ্রহণ হয়নি| ১২ সপ্তাহের মধ্যে জমি কৃষকদের ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত|
বুধবার সকাল থেকেই সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে ছিল সিঙ্গুরবাসী| শীর্ষ আদালত কি রায় দেয় সেদিকে নজর ছিল কালীঘাটেরও| শীর্ষ আদালতের রায় শোনার পর সিঙ্গুর আন্দোলনে নেতৃত্ব দেওয়া অন্যতম তৃণমূল নেতা তথা বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার‌্য বলেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই এই জমি অধিগ্রহণের বিরোধিতা করেছিলেন| গড়ে তুলেছিলেন আন্দোলন|’ এই রায়ে কৃষকদের জয় হয়েছে বলে মন্তব্য করেন তিনি|
বহু প্রতীক্ষিত সিঙ্গুর মামলায় সুপ্রিম কোর্টের রায়ে খুশি কংগ্রেস| বুধবার সিঙ্গুর মামলায় সর্বোচ্চ আদালতের রায়দানের পর কংগ্রেস বিধায়ক আব্দুল মান্নান বলেছেন, সিঙ্গুরের কৃষকরা জমি ফেরত পাচ্ছেন, এতে আমরা সকলেই খুশী| সিঙ্গুর মামলায় বুধবার যুগান্তকারী রায় দিয়েছে সুপ্রিম কোর্ট| বুধবার শীর্ষ আদালতের বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি গোপাল গৌড়ার ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ২০০৬ সালে সিঙ্গুরের জমি অধিগ্রহণ অবৈধ ও অসাংবিধানিক ছিল| ১২ সপ্তাহের মধ্যে জমি কৃষকদের ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত|
শীর্ষ আদালতের রায়দানের পর বিধানসভায় কংগ্রেস বিধায়ক তথা বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেছেন, সিঙ্গুরের কৃষকরা জমি ফেরত পাচ্ছেন, তাই আমরা সকলেই খুশী|
বুধবার সকাল থেকেই সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে ছিল সিঙ্গুরবাসী| শীর্ষ আদালত কি রায় দেয় সেদিকে নজর ছিল কালীঘাটেরও| শীর্ষ আদালতের রায় শোনার পর সিঙ্গুর আন্দোলনে নেতৃত্ব দেওয়া অন্যতম তৃণমূল নেতা তথা বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার‌্য বলেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই এই জমি অধিগ্রহণের বিরোধিতা করেছিলেন| গড়ে তুলেছিলেন আন্দোলন|’ এই রায়ে কৃষকদের জয় হয়েছে বলে মন্তব্য করেন তিনি| রায়দানের পর নয়াদিল্লি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়| সিঙ্গুর মামলায় তিনি ছিলেন রাজ্য সরকারের মূল আইনজীবী| মমতা দ্রুত তাঁকে রায়ের কপি পাঠাতে বলেছেন|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top