News Flash

  • Home
  • Uncategorized
  • গান্ধী হত্যা নিয়ে মন্তব্যে স্থির রাহুল, সুপ্রিম কোর্টে খারিজ আবেদন
Image

গান্ধী হত্যা নিয়ে মন্তব্যে স্থির রাহুল, সুপ্রিম কোর্টে খারিজ আবেদন

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি.স.) : সুপ্রিম কোর্টে খারিজ রাহুল গান্ধীর আবেদন | মহাত্মা গান্ধীর হত্যা নিয়ে আরএসএসকে দায়ী Rahul Gandhiকরা সংক্রান্ত মহারাষ্ট্রের আদালতে তাঁর বিরুদ্ধে হওয়া মামলার হাজিরা থেকে অব্যাহতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী| নিজের মন্তব্যে স্থির থাকায় বৃহস্পতিবার সর্বোচ্চ আদালত খারিজ করে দেয় তাঁর আবেদন| ফলে মহারাষ্ট্রের আদালতে সশরীরে হাজিরা দিতে হবে রাহুল গান্ধীকে|
উল্লেখ্য, ২০১৫ সালে একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল দাবি করেছিলেন, জাতির জনকের হত্যার নেপথ্যে আরএসএস-এর হাত ছিল| এর প্রেক্ষিতে মহারাষ্ট্রের ভিওয়ান্ডির একটি আদালতে রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করে সংঘ| সেখানে হাজিরা দেওয়ার জন্য রাহুলকে সমন পাঠানো হয়| সমনের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে আবেদন করেন রাহুল| তা খারিজ হওয়ায় সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন কংগ্রেস সহ-সভাপতি|
এদিন আরএসএস-এর আইনজীবী ইউ আর ললিত জানান, তাঁর মক্কেলের দাবি, রাহুল যদি স্বীকার করে নেন যে তিনি তাঁর বক্তব্য প্রত্যাহার করছেন, তাহলে মূল মামলা প্রত্যাহার করে নেওয়া হতে পারে| যদিও, এদিন সুপ্রিম কোর্টে তাঁর হয়ে সওয়াল জবাব করা আইনজীবী কপিল সিবল জানান, নির্বাচনী প্রচারে নেমে গান্ধীজি ও আর এস এসকে নিয়ে নিজের মন্তব্যে স্থির রয়েছেন রাহুল| সেখান থেকে একচুলও সরবেন না|
যার জেরে নিম্ন আদালতে মূল মামলার শুনানিতে ব্যক্তিগত হাজিরা থেকে রাহুলকে অব্যাহতি দিতে অস্বীকার করে বিচারপতি দীপক মিশ্র এবং বিচারপতি আর এফ নরিমনের ডিভিশন বেঞ্চ| ফলে, মহারাষ্ট্রের আদালতে রাহুলকে হাজিরা দিতে হবেই বলে মনে করা হচ্ছে|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top