News Flash

  • Home
  • Uncategorized
  • সাব্রুমে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র উত্তেজনা
Image

সাব্রুমে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমের মনুঘাটের উত্তর বেতাগা এলাকায় এক ব্যক্তির BLOODমৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ মৃতের নাম দুর্জয় কুমার ত্রিপুরা (৩৫)৷ বাড়ি ঐ এলাকাতেই৷ তার গায়ে আঘাতের চিহ্ণ রয়েছে৷ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলে যে ধরনের ক্ষতচিহ্ণ দেখা যায় তার গায়েও সে ধরনের চিহ্ণ রয়েছে৷ তা থেকে স্থানীয় মানুষের প্রাথমিক ধারণা তাকে বিদ্যুৎস্পৃষ্ট করে কে বা কারা হত্যা করে মৃতদেহটি এখানে এনে ফেলে দিয়েছে বলে আশঙ্কা৷ বুধবার সকাল নাগাদ মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন৷ পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে৷ মৃতদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়৷ ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই এব্যাপারে পুলিশ নিশ্চিত হবে৷ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত একটি মামলা গ্রহণ করেছে পুলিশ৷ এটি আত্মহত্যা না হত্যা তা নিয়ে ধোঁয়াশায় পড়েছে পুলিশ৷ ঘটনার সুষ্ঠ তদন্ত ক্রমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসী দাবি জানিয়েছেন৷ স্থানীয় এক গ্রামবাসী জানান, যেখানে মৃতদেহটি মিলেছে সেখানে বিদ্যুৎ পরিবাহী কোন তার নেই৷  আশপাশ এলাকাতেও বিদ্যুৎ নেই৷ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ঐ ব্যক্তির মৃতদেহ অন্য কোথাও থেকে এখানে এনে ফেলে দেওয়া হয়েছে৷ পুলিশ এব্যাপারে তদন্ত অব্যাহত রেখেছে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top