News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অবহেলায় বেহাল ঝুলন্ত স্টিল ফুটব্রিজ, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা, আতঙ্কে পথচারীরা
Image

অবহেলায় বেহাল ঝুলন্ত স্টিল ফুটব্রিজ, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা, আতঙ্কে পথচারীরা

আগরতলা, ৮ আগস্ট: অবহেলা ও দীর্ঘদিনের সংস্কারের অভাবে ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে মেলাঘর থেকে তেলকাজলা যাওয়ার ঝুলন্ত স্টিল ফুটব্রিজ। সেতুর বিভিন্ন অংশের স্টিলের পাত ক্ষয়ে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। আর সেই গর্তের উপর দিয়েই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ।

গোমতী নদীর দক্ষিণ পাড়ের পাঁচটি পঞ্চায়েত এলাকার মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম এই সেতুটি বর্তমানে কার্যত আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। সামান্য অসাবধানতা কিংবা পা পিছলে গেলেই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। স্থানীয়দের দাবি, ইতিমধ্যেই সেতুটিতে ছোটখাটো দুর্ঘটনাও ঘটেছে।

সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, প্রায় এক মাস আগে বিভিন্ন সংবাদমাধ্যমে সেতুটির বেহাল দশার চিত্র তুলে ধরা হলেও এখনও কেন সংস্কারের কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না? দিনের পর দিন সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আরও বিপজ্জনক হয়ে উঠছে সেতুটির পরিস্থিতি।

জানা যায়, ২০১৩ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার তেলকাজলা যাওয়ার এই ঝুলন্ত সেতুটির উদ্বোধন করেছিলেন। দীর্ঘ সময় ধরে ব্যবহারের ফলে সেতুটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু নিয়মিত সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে সেতুটির বেশ কিছু অংশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, সমস্যাটি নতুন নয়। দীর্ঘদিন ধরেই সেতুর বিভিন্ন অংশে ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে। বিষয়টি সংবাদমাধ্যমে তুলে ধরার পরও এক মাস পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে কার্যকর কোনও পদক্ষেপ চোখে পড়েনি। ফলে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

এখন প্রশ্ন উঠছে, বড় কোনও দুর্ঘটনা ঘটার পরই কি নড়েচড়ে বসবে সংশ্লিষ্ট দপ্তর, নাকি তার আগেই ঝুঁকিপূর্ণ এই সেতুটির সংস্কারে নেওয়া হবে কার্যকর পদক্ষেপ?

স্থানীয় বাসিন্দা ও পথচারীদের দাবি, দ্রুত সেতুটির পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত অংশগুলি চিহ্নিত করে সংস্কার করা হোক। পাশাপাশি, সংস্কারের কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত পথচারীদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন তাঁরা।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top