News Flash

  • Home
  • Uncategorized
  • দক্ষিণ জেলার বিভিন্ন সীমান্তে গণহারে আটক হচ্ছে বিদেশী নাগরিক, চাঞ্চল্য
Image

দক্ষিণ জেলার বিভিন্ন সীমান্তে গণহারে আটক হচ্ছে বিদেশী নাগরিক, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট৷৷ দেশে যখন লাল সতর্কতা চলছে৷ বিদেশি অনুপ্রবেশ ঠেকাতে প্রত্যেকটি রাজ্যকে indiabangladeshborderfencingযখন সতর্ক করা হচ্ছে৷ আইএসআইএস মদতপুষ্ট জঙ্গি সংগঠন গুলি যখন সক্রিয়, ঠিক তখনই বামশাসিত ত্রিপুরা রাজ্যে অবাধ অনুপ্রবেশ চলছে৷ প্রতিদিনই রাজ্যের দক্ষিণ জেলায় কোন না কোন থানার অধীন কেন্দ্রীয় বাহিনী তথা বিএসএফ বিদেশি নাগরিকদের আটক করে থানা পুলিশের হাতে তুলে দিচ্ছে৷ অথচ পুলিশ বিদেশি নাগরিকদের কোন খবরই জানে না৷ বর্তমানে বিদেশি নাগরিকদের অবাধ বিচরণ ভূমি বিলোনিয়া মহকুমা৷ প্রতিদিনই পাওয়া যাচ্ছে বাংলাদেশী, নাইজেরিয়ান, ইউরোপিয়ান নাগরিকদের৷ তবুও শীতঘুমে রাজ্য পুলিশ প্রশাসন৷ দক্ষিণ জেলা পুলিশের শুধুমাত্র একটি কাজ বাইক এবং যান চালকদের আটকা ও জরিমানা আদায় করা এসপির নির্দেশে৷ জনগণের নিরাপত্তাএবং জীবন সম্পত্তি রক্ষা করা তাদের কাজ নয়৷ সন্ত্রাসবাদী কার্যকলাপ থেকে রাজ্যকে রক্ষা করা ও তাদের কাজ নয়৷ গত রবিবার রাতে রাজনগর বিওপি এলাকা দিয়ে বাংলাদেশ যাওয়ার সময় বিএসএপ ম্যাক্স ওয়ালার মেক্সিমো রিভা নামে এক পেরুর বাসিন্দা যুবককে আটক করে৷ গতকাল রাতে তাকে পিআর বাড়ি থানার হাতে তুলে দেওয়া হলে পুলিশ তার বিরুদ্ধে মামলা গ্রহণ করে আদালতে পাঁচদিনের পুলিশ রিমান্ত চেয়ে পাঠায়৷ কোন সন্ত্রাসবাদী সংগঠনের সাতে যুক্ত কিনা জানতে পুলিশ রিমান্ড চেয়েছে৷ বিলোনিয়া সিজিএম তাকে একদিনের জেল হেপাজতে পাঠায় এবং আগামীকাল তার ট্রায়াল সংক্রান্ত নথি আদালতে পেশ করার জন্য পুলিশকে নির্দেশ দেয়৷ সে ২০১০ সালে ভারতে এসেছিল বলে জানায়৷ তবে কি কারণে কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশে যাচ্ছিল তা পরিষ্কার নয়৷ তবে এই ধরনের অনুপ্রবেশ রাজ্যের নিরাপত্তা প্রশ্ণের মুখে৷ নাগরিকের নিরাপত্তা নিয়েও প্রশ্ণচিহ্ণ দেখা দিয়েছে৷ আবার রাজনৈতিক কারণেও এই রাজ্যে বাংলাদেশীরা আস্তানা গেড়েছে বলে ধারণা তথ্যাভিজ্ঞ মহলের৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top