News Flash

  • Home
  • Uncategorized
  • রাজমহল প্যালেসের প্রধান ফটক বন্ধের বিরোধিতা করে পথে রাজমাতা
Image

রাজমহল প্যালেসের প্রধান ফটক বন্ধের বিরোধিতা করে পথে রাজমাতা

জয়পুর, ১ সেপ্টেম্বর (হি.স.) : সুবিচারের দাবিতে পথে রাজমাতা পদ্মিনী দেবী| জয়পুরের রাজমহল প্যালেস হোটেলের দখল jaipur-mapনিয়ে রাজস্থান সরকারের সঙ্গে দ্বন্দ্ব চরমে| গত সপ্তাহেই প্রধান ফটক বন্ধ করা হয়েছে| ভাঙা হয়েছে রাজপরিবারের কর্মীদের আবাসনের একাংশ| প্রতিবাদে বৃহস্পতিবার পথে নামলেন ৭৩ বছরের রাজমাতা পদ্মিনী দেবী| সঙ্গে ছিলেন লোকেন্দ্র সিংহ কালভির মতো রাজপুত নেতৃবৃন্দ ছাড়াও রাজ পরিবারের অসংখ্য সমর্থক| সেখানে খোলা জিপসি থেকে রাজমাতা ভাষণও দেন|
তিনি বলেন, তাঁদের পরিবারকে শহরের মানুষ সম্মান করেন| জেডিএ-র পদক্ষেপে তাঁরা অপমানিত বোধ করেছেন| তিনি আরও বলেন, এই সভা সরকারের বিরুদ্ধে নয়| তারা প্রশাসনের কাছে সুবিচার চাইছেন| মিছিল শেষে বলেন, আজ যা করলাম, না করতে হলেই ভাল হত|
উল্লেখ্য, ১৯৯৩ সালে আদালত জানায়, এই রাজমহল প্যালেস হোটেলের একাংশের ওপর রাজ্য সরকারের অধিকার রয়েছে| সেই অংশ দখলের নির্দেশ দেয়| ২০০২ সালে এই রায়ের বিরুদ্ধে আবেদন করে রাজপরিবার| রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, যে অংশ নিয়ে মামলা চলছিল তাতে বেআইনিভাবে নির্মাণ শুরু করেছিল রাজপরিবার| তাই প্রধান ফটক বন্ধ করে ওই অংশ ভেঙে দেওয়া হয়|এর বিরুদ্ধে রাজ পরিবারের পক্ষ থেকে আদালতে মামলাও দায়ের করা হয়েছে|
তবে এদিন রাজমাতার মিছিল নিয়ে রাজস্থান সরকারের পক্ষ অবশ্য কোনও মন্তব্য করা হয়নি| কিন্তু কংগ্রেস রাজ্যের বিজেপি সরকারকে একহাত নিয়েছেন| দলের রাজ্য সভাপতি সচিন পাইলট বলেছেন, এটা প্রতিহিংসামূলক কাজ| এতে রাজ্য সরকারের মুখোশ খুলে গিয়েছে| পদ্মিনীদেবীর কন্যা তথা সওয়াই মাধেপুরের বিজেপি বিধায়ক দিয়া কুমারী অবশ্য এদিনের সভায় হাজির ছিলেন না| তবে দিয়ার স্বামী ও ছেলে পদ্মিনীদেবীর সঙ্গে জিপসিতে ছিলেন|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top