News Flash

  • Home
  • Uncategorized
  • নয় দফা দাবী আদায়ে তেলিয়ামুড়া পুর পরিষদে ডেপুটেশন তৃণমূলের
Image

নয় দফা দাবী আদায়ে তেলিয়ামুড়া পুর পরিষদে ডেপুটেশন তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩০ আগষ্ট৷৷ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে তেলিয়ামুড়া পুর পরিষদের tmcকার্যনির্বাহী আধিকারীকের কাছে নয় দফা দাবীতে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়৷ কার্যনির্বাহী আধিকারীক দাবীগুলির যৌক্তিকতা স্বীকার করেছেন৷
তেলিয়ামুড়া পুর পরিষদের কার্যনির্বাহী সদস্যকে নয় দফা দাবীতে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে তৃণমূল কংগ্রেস৷ ডেপুটেশন দেওয়ার আগে দলীয় কর্মী সমর্থকরা মিছিল সংগঠিত করেন৷ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ মিছিল শেষে পুর পরিষদের কার্যনির্বাহী সদস্য কমল দেববর্মার সঙ্গে সাক্ষাত করে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেন৷ প্রতিনিধি দলে ছিলেন রমেন্দ্র নারায়ণ চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক অশোক বৈদ্য, মধুসূদন রায়, বিশ্বজিৎদেব রাঙ্খল, বিশ্বজিৎ চক্রবর্তী প্রমুখ৷ দাবীগুলির যৌক্তিকতা বিশ্লেষণ করেন তৃণমূল কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈদ্য৷ তিনি বলেন, আগাম কোন নোটিশ জারী না করে তেলিয়ামুড়া পুর পরিষদের অফিস অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ পুর এলাকায় নিম্নমানের অপরিশ্রুত পানীয় জল সরবরাহ বন্ধ করে পরিশ্রুত পানীয় জল সরবরাহ করার ব্যবস্থা করতে হবে, মশার উপদ্রব বন্ধ করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা প্রভৃতি৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top