News Flash

  • Home
  • Uncategorized
  • অসমে বজ্রপাতে হত পাঁচ, আহত ছয়, অর্থ সাহায্য মুখ্যমন্ত্রীর
Image

অসমে বজ্রপাতে হত পাঁচ, আহত ছয়, অর্থ সাহায্য মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ৩১ আগস্ট, (হি.স.) : রাজ্যের মরিগাঁও এবং বোকাখাতে বজ্রপাতে পাঁচজনের করুণ মৃত্যুর পাশাপাশি বেশ কয়েকজন .bajrapatআহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এখ মরিগাঁও জেলায়ও মারা গেছেন চার জন এবং আহত হয়েছেন আরও চার। নিহতরা জেলার শোলমারির বাসিন্দা ভলৌ ডেকা এবং ঔজারি গ্রামের নিমাই বিশ্বাস, মঙ্গল বিশ্বাস ও গকুল হালদার। আহতরা যথাক্রমে নামবাড়ির খগেশ্বর বরদলৈ, শোলমারির রূপম ডেকা, ঔজারির নিগম বিশ্বাস এবং জালুগুটির রহঢলা গ্রামের আইমণি বেগম।
এদিকে একই সময়ে বজ্রপাতে মারা গেছেন বোকাখাত থানার কুমারনিআঁটির ভিম মুণ্ডা নামের এক ব্যক্তি। তাছাড়া, শোণিতপুর জেলার রাঙাপাড়া থানার নাহরনি চা বাগানেও অনুরূপ বজ্রপাতের ঘটনায় দুই শ্রমিক গুরুতরভাবে আহত হয়েছেন। তাঁরা রিনা ওরাং (৩৬) এবং রীতা মুণ্ডা (৩২)। ঘটনা গতকাল সন্ধ্যারাতে ঘটেছে।
মর্মান্তিক এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করে নিহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। তাছাড়া সংঘটিত বজ্রপাতে আহতদের আশু আরোগ্যও কামনা করেছেন মুখ্যমন্ত্রী। নিহতদের পরিবারবর্গের হাতে এককালীন চার লক্ষ টাকা এবং আহতদের ৬০ হাজার টাকার অর্থ সাহায্য দেওয়ার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আহতদের উন্নত চিকিৎসার ব্যাপারে যাবতীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন তিনি।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top