News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতীদের সৌদি আরব থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে দেশে ফেরার আর্জি বিদেশমন্ত্রীর
Image

ভারতীদের সৌদি আরব থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে দেশে ফেরার আর্জি বিদেশমন্ত্রীর

নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি.স.) : সৌদি আরবে চাকরি খোয়ানো ভারতীদের অযথা অনিশ্চয়তার মধ্যে থেকে যাওয়ার মানেই হয় sushma swarajনা| সকলেরই ফিরে আসা উচিত| এমনই আবেদন জানালেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ| সেই সঙ্গে তাঁর আর্জি সেখানে চাকরি খোয়ানো ভারতীয় নাগরিকরা  ২৫ সেপ্টেম্বরের মধ্যে দেশে  আসুন | ২৫ সেপ্টেম্বরের মধ্যে যাঁরা দেশে ফিরবেন, তাঁদের আসার সমস্ত খরচ দেবে কেন্দ্রীয় সরকার| কিন্তু এবছর ২৫ সেপ্টেম্বর পেরিয়ে গেলে নিজেদের খরচায় ফিরতে হবে ভারতীয় কর্মীদের| সেইকারণেই তিনি সেদেশে গিয়ে চাকরি খুইয়েছেন এমন সমস্ত ভারতীয়দের দেশে ফেরার আর্জি জানিয়েছেন| সুষমা জানিয়েছেন, বন্ধ হয়ে যাওয়া সংস্থাগুলির সঙ্গে কথা বলেছে সৌদি প্রশাসন| তারা জানিয়েছে, কর্মীদের বকেয়া টাকাও দিয়ে দেওয়া হবে| সুষমা বলেন, অযথা অনিশ্চয়তার মধ্যে সেখানে থেকে যাওয়ার মানেই হয় না| সকলেরই ফিরে আসা উচিত| প্রসঙ্গত, গতমাসেই কেন্দ্রীয় মন্ত্রী ভিকে সিংহ সৌদি আরবে গিয়েছিলেন গোটা বিষয়টি খতিয়ে দেখতে| সেদেশের কাজ হারানো কর্মীরা এব্যাপারে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেন| সৌদি আরবের অর্থনীতিতে মন্দার প্রভাবে সেদেশে নিযুক্ত কয়েক হাজার ভারতীয় কাজ হারায়| সেইসব কর্মীদের নো অবজেকশন সার্টিফিকেট ছাড়াই দ্রুত ভিসা দিতে সৌদি প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে ভারত| এছাড়াও দ্রুত বকেয়া মিটিয়ে দেওয়ার আর্জিও জানিয়েছেন তিনি|-হিন্দুস্থান সমাচার| ২৪০৮২০১৬

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top