News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র বিষোদ্গার সাংসদ শংকর প্রসাদ দত্তের
Image

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র বিষোদ্গার সাংসদ শংকর প্রসাদ দত্তের

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৪ আগষ্ট৷৷ ভাতরের ট্রেড ইউনিয়ন কেন্দ্র ৯ম খোয়াই মহকুমা সম্মেলনের প্রকাশ্য সমাবেশ 4822অনুষ্ঠিত হল বুধবার বিকেলে৷ ২৪ এবং ২৫ শে আগষ্ট গনকী স্থিত কথাকলি হলে অনুষ্ঠিত হবে দু’দিনব্যাপী সম্মেলন৷ ২৪শে আগষ্ট প্রকাশ্য সমাবেশ দিয়েই শুরু হয় সম্মেলন৷ এদিনকার প্রকাশ্য সমাবেশে উপস্থিত ছিলেন সংসদ তথা সিআইটিইউ রাজ্য সম্পাদক শংকর প্রসাদ দত্ত, সমীরন চক্রবর্তী, সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য পদ্মকুমার দেববর্মা, সিআইটিইউ খোয়াই বিভাগীয় সম্পাদক ও সভাপতি যথাক্রমে নির্মল বিশ্বাস ও বিপ্লবজ্যোতি ভট্টাচার্য্য সহ অন্যান্য নেতৃবৃন্দরা৷ জনসভা শুরুর আগে বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিকের মিছিল সুসজ্জিতভাবে প্রবেশ করে সমাবেশস্থলে৷ জনসভার শুরুতেই শহীদ বেদীতে মাল্যদান করেন উপস্থিত নেতৃত্বরা৷ জনসভার মূল বক্তা উনার ভাষণে মোদী সরকারকে আক্রমন করেন এবং বলেন নরেন্দ্র মোদী মিষ্টি মিষ্টি কথা বলে মানুষকে বোকা বানিয়ে ক্ষমতায় এসেছেন৷ জনগনের প্রত্যেক একাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী৷ প্রকাশ্য সমাবেশের মঞ্চ থেকেই জনগনের উদ্দেশ্যে বললেন, কেউ কি ১৫ লক্ষ টাকা পেয়েছেন? যদি একজনও পেয়ে থাকেন হাত তুলুন, আমি অন্ততপক্ষে পার্লামেন্টে গিয়ে বলতে পারব যে একজন হলেও ১৫ লক্ষ টাকা পেয়েছেন৷ শংকর প্রসাদ দত্ত বারবারই উনার মোবাই ফোন জনগনের দিকে দেখিয়ে বলেছেন দেখুন মোবাইল ফোনে রাজস্থান সরকার বিজেপি দ্বারা পরিচালিত যেকানে তেল ১৮০ টাকা, টমেটো ৬০ টাকা, বরবটি ৮০ টাকা দরে বিক্রি হয়৷ দ্রব্যমূল্য তুলে দরে সংবাদ মাধ্যমের সৃষ্টি আকর্ষন করে বলেন, আপনারা খোয়াই শহরে দ্রব্যমুল্য যাচাই করলে কতটুকু ফারাক আপবনারাই বোঝবেন৷ জিনিষ পত্রের দাম বাড়ানোর মূল কেন্দ্র হচ্ছে তেল যা বিজেপি সরকার ১০ টাকা বাড়িয়ে ২ টাকা কমায় এবং ১৭-২০ বার তেলের দাম বৃদ্ধি করে৷ যার ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি৷ বর্তমানে উনারাই অশান্ত করছেন দেশটাকে৷ ধর্মের নামে, গৌ-মাতার নামে উস্কানী দিচ্ছে৷ আর জনগন আর্থিক সংকটে ভোগছেন৷
অপরদিকে সমীরন চক্রবর্তী উনার ভাষনে, শ্রমিক-কৃষক মেহনতী মানুষদের দু,খ দূর্দশার জন্য বর্তমান এনডিএ সরকারের ভ্রান্ত নীতিকে দায়ী করেন৷ এ কারনেই আজ অস্তিত্ব সংকটের মুখে শ্রমিক -কৃষক-মেহনতী মানুষরা৷ এদিকে সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য পদ্মকুমার দেববর্মা শান্তি-সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান৷ সেই সাথে তিনি জানালেন আইপিএফটি নানা ভাবে গুঁজব ছড়াচ্ছে৷ আজ উনার সামনেই আইপিএফটির এক কর্মী মোবাইল ফোনে খোয়াই শহরে নানান জায়গায় মারপিট হচ্ছে বলে গুঁজব ছড়াতে থাকে৷ আর এই গুঁজব পৌঁছে দিচ্ছে গ্রামে-গঞ্জে সর্বত্র৷ সঙ্গে সঙ্গেই তিনি এর প্রতিবাদ করেন এবং আইপিএফটির ঐ কর্মীকে ধমক দেন৷
প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সিআইটিইউ খোয়াই বিভাগীয় সম্পাদক নির্মল বিশ্বাস জানান, গত তিন বছরে সংগঠন খোয়াইতে কত শক্তিশালী হয়েছে এবং কোথায় কোথায় ক্রটি রয়েছে তা দু’দিনব্যাপী সম্মেলনে আলোচনা হবে৷ আগামী দিনে শ্রমিক সংগঠন সাথে আরও পদক্ষেপ নেবে এবং এদিনকার সমাবেশকে সফল করতে প্রখর রৌদেও এত লোক সমাগম হওয়ায় তিনি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top