News Flash

  • Home
  • Uncategorized
  • আর্থিক ক্ষতির মূখে রিলায়েন্সের পরীক্ষামূলক পরিষেবা নিয়ে সরব অন্যান্য সার্ভিস অপারেটররা
Image

আর্থিক ক্ষতির মূখে রিলায়েন্সের পরীক্ষামূলক পরিষেবা নিয়ে সরব অন্যান্য সার্ভিস অপারেটররা

মু্ম্বই, ২৪ আগস্ট (হি.স.) : রিলায়েন্স-এর বিরুদ্ধে সরব অন্যান্য মোবাইল সার্ভিস অপারেটররা| ভারতী এয়ারটেল বা Mobile Towerভোডাফোনে অভিযোগ পরীক্ষামূলক পরিষেবার নামে প্রায় বিনামূল্যে কলিং এবং ডেটা পরিষেবা দিচ্ছে রিলায়েন্স| এর ফলে তাদের নেটওয়ার্ক ছেড়ে অনেকেই রিলায়েন্সে চলে যাচ্ছে| তাতে সরকার এবং অন্যান্য মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থার লোকসান হচ্ছে| কারণ সরকারকে পরিষেবা বাবদ কর দিতে হচ্ছে না| এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে কল করলে দ্বিতীয় সংস্থাকে অর্থ দেয় প্রথম সংস্থা| রিলায়েন্সের পরিষেবা যেহেতু এখনও বাজারে আসেনি তাই তাদের থেকে অর্থ সংগ্রহ করতে পারছে না অন্যরা| ফলে ক্ষতি হচ্ছে তাদেরও| এটা বেআইনি|
মোবাইল পরিষেবা সংস্থাগুলোর সংগঠন সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (সি ও এ)র পক্ষ থেকে এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চাওয়া হয়েছে| রিলায়েন্সও এই সংস্থার সদস্য| তাদের পক্ষ থেকে বলা হয়েছে, বাজারের বড় সংস্থাগুলোর স্বার্থে কাজ করছে সি ও এ| তারা আদালতে যাওয়ার হুমকি দিয়েছে| তবে সূত্রের খবর, টেলিকম মন্ত্রক এই নিয়ে কোনও পক্ষ নিতে চাইছে না| বিষয়টির নিষ্পত্তির দায়িত্ব দেওয়া হতে পারে টেলিকম নিয়ামক সংস্থা ট্রাইকে| তবে আগামী মাসে আবার স্পেকট্রাম নিলাম করা হবে| এখনও পর‌্যন্ত এটাই হবে সবচেয়ে বড় নিলাম| এরপরই সব সমস্যা মিটে যাবে বলে আশা করছে টেলিকম মন্ত্রক|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top