News Flash

  • Home
  • Uncategorized
  • রাস্তা সংস্কারের দাবীতে ধান চারা রোপণ করে অবরোধ
Image

রাস্তা সংস্কারের দাবীতে ধান চারা রোপণ করে অবরোধ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৩ আগষ্ট৷৷ বেহাল সড়ক সংস্কারের দাবিতে আজ কদমতলা ও বাঘন এলাকায় রাস্তা অবরোধের Roadঘটনাটি ঘটে আজ সকাল ১১টা নাগাদ কদমতলা কুর্তি সড়কের উপর৷ মূলত সড়কটি কদমতলা আর ডি ব্লকের পাশ দিয়ে উত্তর-পূর্ব প্রান্তে আকাঁ বাকা পথে বাঘন হয়ে কুর্তি বাজারের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছে৷ তাছাড়া ঐ রাস্তার দুপাশে কয়েকশত গ্রাম বাসীর বসবাস৷ রাজ্যের পূর্তদপ্তরের আওতাধীন ঐ সড়কটি স্থানীয় বাসীন্ধাদের পথ চলাচলের একমাত্র অবলম্বন হলেও ইদার্নিং বেশ কয়েকভচর ধরে আসামের কালোবাজারী ও পাথর ব্যবসায়ীদের দখলে চলে গেছে রাস্তাটি৷ মূলত আসামের কাঁঠালতলি হয়ে যে সকল করযুক্ত ডি আই গাড়ীগুলো, এবং ফেন্সী, কোরেক্স সহ যে সকল ডি আই গাড়ী অবৈধ ভাবে রাজ্যে প্রবেশ করে তাতে প্রত্যেকটি গাড়িই ঐ সড়কপথ ব্যবহার করে বাণিজ্য নগরী ধর্মনগরে প্রবেশ করে৷ তাতে রাস্তাটি ভেঙ্গে বড় বড় গর্তে পরিনত হয়ে পুকুরখম হয়ে আছে৷ দীর্ঘ একবছর ধরে এলাকাবাসী প্রশাসনের দ্বারস্থ হলেও কোন কাজ হয়নি৷ অবশেষে আজ সকাল ১১টা নাগাদ গ্রামবাসীরা একত্রিত হয়ে ধানের চারা লাগিয়ে রাস্তাটি অবরোধ করে রাখেন৷ দুপুর ২টা অবধি প্রশাসনিক কোন আধিকারিক ঘটনাস্থলে উপস্থিত হননি৷ ফলে রাস্তার দুধারেই বেশ কিছু গাড়ি ঠায় দাড়িয়ে আছে৷ তাতে যাত্রী দূর্ভোগ চরমে উঠেছে৷ তাছাড়া গতকয়েক দিনপূর্বে ঐ বিপদজনক জায়গায় পদ দূর্ঘটনায় কয়েকজনা যাত্রী আহত হন৷ তাই আজকের এই অবরোদে এখনো পর্যন্ত কোন প্রশাসনিক আধিকারিক অবরোধস্থলে না আসায় অনির্দিষ্টকালের জন্য চলবে তাদের অবরোধ৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top