বেলদা, ২৩ আগস্ট (হি.স.): বেপরোয়া দু’টি বাসের রেষারেষির জের, দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী বাস| আহত হয়েছেন
বাসের মোট ৫০ জন যাত্রী| মঙ্গলবার সকালে কেশপুর থেকে দীঘা যাওয়ার পথে বেলদা বাইপাসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি বাস| প্রত্যক্ষদর্শীদের দাবি, অন্য একটি বাসকে অতিক্রম করতে গিয়ে চাকার সামনে বাম্পার পড়ে যায়, তখনই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার ধারে একটি ঝুপড়ি বাড়িতে ঢুকে উল্টে যায়| সেই সময় ঝুপড়িতে কেউ না থাকায় শুধুমাত্র বাস যাত্রীরাই আহত হন|
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পেঁৗছয় বেলদা থানার পুলিশ| আহত যাত্রীদের উদ্ধার করে বেলদা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়| আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক| তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে| দুর্ঘটনাগ্রস্ত বাস এবং বাসচালককে আটক করেছে বেলদা থানার পুলিশ|
বেলদায় দু’টি বাসের রেষারেষি, দুর্ঘটনায় আহত ৫০ যাত্রী
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















