News Flash

  • Home
  • Uncategorized
  • বেলদায় দু’টি বাসের রেষারেষি, দুর্ঘটনায় আহত ৫০ যাত্রী
Image

বেলদায় দু’টি বাসের রেষারেষি, দুর্ঘটনায় আহত ৫০ যাত্রী

বেলদা, ২৩ আগস্ট (হি.স.): বেপরোয়া দু’টি বাসের রেষারেষির জের, দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী বাস| আহত হয়েছেন ACCIDENTবাসের মোট ৫০ জন যাত্রী| মঙ্গলবার সকালে কেশপুর থেকে দীঘা যাওয়ার পথে বেলদা বাইপাসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি বাস| প্রত্যক্ষদর্শীদের দাবি, অন্য একটি বাসকে অতিক্রম করতে গিয়ে চাকার সামনে বাম্পার পড়ে যায়, তখনই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার ধারে একটি ঝুপড়ি বাড়িতে ঢুকে উল্টে যায়| সেই সময় ঝুপড়িতে কেউ না থাকায় শুধুমাত্র বাস যাত্রীরাই আহত হন|
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পেঁৗছয় বেলদা থানার পুলিশ| আহত যাত্রীদের উদ্ধার করে বেলদা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়| আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক| তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে| দুর্ঘটনাগ্রস্ত বাস এবং বাসচালককে আটক করেছে বেলদা থানার পুলিশ|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top