News Flash

  • Home
  • Uncategorized
  • সিরিয়া সীমান্তের বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা বিস্ফোরণ, মৃত ৩০
Image

সিরিয়া সীমান্তের বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা বিস্ফোরণ, মৃত ৩০

আঙ্কারা, ২১ আগস্ট (হি.স.) : রবিবার ভোররাতে সিরিয়া সীমান্তের কাছে গাজিয়ানটেপ শহরে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী bomb blastবোমা বিস্ফোরণ ঘটাল এক জঙ্গি| এই বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দিয়েছে ওই জঙ্গি| আর এই বিস্ফোরণে মারা গিয়েছে কমপক্ষে ৩০জন| আহত শতাধিক| তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে স্থানীয় প্রশাসন আশঙ্কা করছে| বিস্ফোরণের নেপথ্যে কে বা কারা রযেছে, তা এখনও পরিষ্কার নয়| তবে যেভাবে হামলা চলেছে, তাতে আইএস ছাপ স্পষ্ট বলে স্থানীয় প্রশাসন দাবি করেছে| গাজিয়ানটেপ শহরে বহুল সংখ্যায় থাকেন কুর্দি জনগোষ্ঠীর মানুষ| বিয়েবাড়িতেও তাঁদের সংখ্যাই ছিল বেশি| ফলে হামলায় আইএস যোগ থাকার সম্ভাবনা যথেষ্ট বলে মনে করছে প্রশাসন|
সিরিয়া সীমান্ত থেকে মাত্র ৬০ কিলোমিটার উত্তরের গুরুত্বপূর্ণ শহর গাজিয়ানটেপে বাস করেন সিরিয়া ছেড়ে পালিয়ে আসা বহু শরণার্থী| অনেকেরই আশঙ্কা, এই এলাকায় যথেষ্ট জঙ্গি উপস্থিতি রয়েছে|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top