নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগষ্ট৷৷ ‘মিশন-২০১৮’ আয়োজিত ভারত মাতা উৎসব জোর করে বন্ধ করে দেওয়া হয়েছে
বলে অভিযোগ করা হয়েছে৷ মিশন-২০১৮ আয়োজিত ভারত মাতা উৎসব নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেওয়ার ঘটনায় উদ্যোক্তারা তীব্র প্রতিবাদ জানিয়েছেন৷ ভারত মাতার প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্যেই এ ধরনের উৎসবের আয়োজন করা হয়েছিল৷ বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রবীন্দ্র ভবন প্রাঙ্গনে ভারত মাতা উৎসব করার জন্য প্রশাসনের কাছ থেকে বৈধ অনুমতি নেওয়া হয়েছিল৷ কিন্তু, বিকাল চারটায় রবীন্দ্র ভবনের সামনে মূল সড়কে রাজনৈতিক সমাবেশ করার জন্য ক্রমাগত চাপের মুখে পুলিশ ভারত মাতা উৎসব বন্ধ করে দিয়েছে৷ এই ধরনের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে উদ্যোক্তারা৷
নাগরিকদের অধিকার রক্ষা যেখানে সরকার ও প্রশাসনের দায়িত্ব সেক্ষেত্রে নাগরিকদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে বলে অভিমত ব্যক্ত করেছেন উদ্যোক্তারা৷
পুলিশের বিরুদ্ধে ভারত মাতা উৎসব জোর করে বন্ধ করার অভিযোগ আনল উদ্যোক্তারা
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















