নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট৷৷ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সৌভ্রাতৃত্বের মেলবন্ধনকে সুদৃঢ় করার লক্ষ্যে ১৯০৫ সালে রাখী বন্ধন উৎসবের সূচনা
করেছিলেন৷ রবীন্দ্রনাথ ঠাকুরের রাখী বন্ধন উৎসব আজও যথেষ্ট প্রাসঙ্গিক৷ আজ রাজ্যেও রাখী বন্ধন উৎসব যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷ বোন ভাইকে ভ্রাতৃত্বের বন্ধনে চিরকাল আবদ্ধ রাখার অঙ্গিকার নিয়ে হাতে রাখী পরিয়ে দিয়েছে৷ ঠিক তেমনি বিভিন্ন সংগঠনও রাখী বন্ধন উৎসবে সামিল হয়েছে৷
গোটা দেশ জুড়ে সাম্প্রদায়িকতার বিষবাস্প, হানাহানি, মারামারি যেভাবে বৃদ্ধি পেয়ে চলেছে তা খুবই উদ্বেগজনক৷ রাখীবন্ধন উৎসব এক্ষেত্রেও সৌভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করতে নতুন বার্তা দেবে বলেই মনে করেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন৷ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রাখী বন্ধন উৎসব পালনের মধ্য দিয়ে কবিকেও যথার্থ সম্মান প্রদর্শন করা নতুন প্রজন্মের এক অন্যতম পথ৷ এই পথকে পাথেয় করে যুব সমাজকে উজ্জিবিত করা সকলেরই দায়িত্ব৷
এদিকে, দক্ষিণ জেলার শান্তিরবাজারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাজারের ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের রাখী পরিয়ে দিয়ে সৌভ্রাতৃত্বের আহ্বান জানানো হয়৷ তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ী মহল৷ রাজধানী আগরতলা শহরেও প্রজাপিতা ব্রহ্মকুমারীর বহেনরা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে সৌভ্রাতৃত্বের রাখী পরিয়ে দিয়েছেন৷ আনন্দমার্গের তরফেও রাখী বন্ধন উৎসব যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়৷ আনন্দমার্গের তরফে জাগরণ সম্পাদককেও রাখী পরিয়ে দিয়ে সৌভ্রাতৃত্বের মেলবন্ধনকে আরো মজবুত করেছে৷
উৎসাহের সঙ্গে পালিত হচ্ছে রাখী বন্ধন
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















